Ekattorer Kotha
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মার্কিন হামলায় আগুনে জ্বলছে ‘অরফান পার্ল’

                       

মার্চ ১৪, ২০২৬
                   

মাত্র ২০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত ইরানের খার্গ দ্বীপ দেশটির মোট তেল রপ্তানির ৯০ শতাংশ প্রক্রিয়াজাত করে। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরুর ১৫ দিন পর, শুক্রবার যুক্তরাষ্ট্র এই দ্বীপে হামলা চালায়। এতে পুরো অঞ্চল চরম উত্তেজনার মুখে পড়েছে। পারস্য উপসাগরের উত্তরাংশে এবং মূল ভূখণ্ডের বুশেহর প্রদেশ থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত এই পাথুরে চুনাপাথরের দ্বীপে গজেল হরিণের বসবাস আছে। দ্বীপটির দৈর্ঘ্য প্রায় ৮ কিলোমিটার এবং প্রস্থ ৫ কিলোমিটার। ট্রাম্প খার্গ দ্বীপকে ইরানের ‘ক্রাউন জুয়েল’ বললেও, বহু বছর আগে খ্যাতিমান ইরানি লেখক জালাল আল-এ-আহমাদ একে পারস্য উপসাগরের ‘অরফান পার্ল’ নামে আখ্যায়িত করেন। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত