Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা আজ রাতে, এনসিপির জরুরি সংবাদ সম্মেলন

                       

মার্চ ২৯, ২০২৬
                   

 

একাত্তর ডেস্ক : :

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ উপলক্ষে আজ রোববার রাত ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

দলের মিডিয়া টিমের পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার ব্যবস্থায় নিজেদের অবস্থান শক্ত করতে সিটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রার্থী ঘোষণা ঘিরে ইতোমধ্যেই রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে।

ধারণা করা হচ্ছে, তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থীদের অগ্রাধিকার দিয়ে চমক দেখাতে পারে এনসিপি, যা নির্বাচনী প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করতে পারে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ