Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন ব্যবসায়ী সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।

রোববার (০৫ মার্চ) বিকেল ৫টায় ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে এ কমিটি নির্বাচিত হয়। উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সাব্বির আহমদ ও সফাত উল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক পদে আজিম আহমদ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন (প্রতিপক্ষ সাইফ মোক্তার পেয়েছেন ৪৫ ভোট)। কোষাধ্যক্ষ পদে ফখরুল ইসলাম নোমান ৫৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন (প্রতিপক্ষ সালাহ উদ্দিন পেয়েছেন ৫২ ভোট)।

মোট ১২৩টি ভোটের মধ্যে কোষাধ্যক্ষ পদে ২টি ও সাধারণ সম্পাদক পদে ৩টি ভোট বাতিল হয়েছে। প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিন মিয়া ফলাফল ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি সাব্বির আহমদ, সাধারণ সম্পাদক সফাত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক আজিম আহমদ আকাশ ও কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম নোমান সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সর্বশেষ - লিড নিউজ