Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বিয়ে করতে হেলিকপ্টারে গাইবান্ধায় সিলেটি বর

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা কাতার প্রবাসী ইউসুফ আলী সোহেল। কৈশোর থেকে স্বপ্ন দেখতেন হেলিকপ্টারে চড়ে বিয়ে করার। অবশেষে সেই স্বপ্ন পূরণে সিলেট থেকে হেলিকপ্টারে গাইবান্ধার সাদুল্যাপুরে বিয়ে করতে গিয়েছেন তিনি।

সোমবার (২৩ মার্চ) হেলিকপ্টারে করে গাইবান্ধার সাদুল্যাপুরে বিয়ে করতে পৌঁছান। ঈদ আনন্দের মধ্যে এ ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

স্থানীয়রা জানান, বরযাত্রীসহ হেলিকপ্টারটি দুপুরে সাদুল্যাপুরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন একটি চাতালে অবতরণ করে। ভিড় নিয়ন্ত্রণে পুলিশও উপস্থিত ছিলেন।

বর ইউসুফ আলী সোহেল সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার পাকিচিরি গ্রামের ইসমাইল আলী চমকের ছেলে। কনে আবদিয়া আক্তার রুবাইয়া গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের ব্যবসায়ী নুরে আলম রেজার মেয়ে।

কনের পরিবার জানায়, পারিবারিকভাবে রুবাইয়ার সাথে সিলেটের কাতার প্রবাসী বর সোহেলের বিয়ে ঠিক হয়। সোমবার বিয়ের দিন ধার্য ছিল। বর হেলিকপ্টারে করে বরযাত্রীসহ কনের বাড়ির কাছে পৌঁছান। পরে সেখান থেকে প্রাইভেটকারে করে কনের বাড়িতে গিয়ে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিয়েতে ছিল আড়ম্বরপূর্ণ খাওয়া-দাওয়ার আয়োজন।

বর ইউসুফ আলী সোহেল জানান, হেলিকপ্টারে আকাশপথে এসে বিয়ে করার আকাঙ্ক্ষার কথা তিনি অনেককেই বলতেন। নিজস্ব সামর্থে সেই আকাঙ্ক্ষা ও স্বপ্ন অবশেষে সফল হল। তিনি সকলের কাছে তার দাম্পত্য জীবনের জন্য দোয়া কামনা করেন।

বরপক্ষ জানান, বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর নববধূকে নিয়ে ওই হেলিকপ্টারে করেই নিজ বাড়ির উদ্দেশে রওনা হন বরপক্ষ। তারা আরো জানান, হেলিকপ্টার চড়ে বিয়ে করার স্বপ্ন যেমন সোহেলের ছিল, অন্যদিকে এই সময়ে সড়কে দীর্ঘ পথ পাড়ি দিতে যানজটের ও আশঙ্কা ছিল। তাই সব মিলিয়েই হেলিকপ্টার ভাড়া করেন সোহেল।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৯ উইকেটের বিশ্বরেকর্ড, ইতিহাস গড়লেন ব্রাজিলের লরা কারদোসো

ঢামেকে শিশু অপহরণ, হবিগঞ্জ থেকে গ্রেপ্তার ১

সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো হচ্ছে: বিশেষ কমিটি ৩২ বছরে একমত, জামায়াত ৩৫ বছর প্রস্তাব

কুয়ালালামপুরে মদ্যপ চালকের গাড়িচাপায় সিলেটের যুবক নিহত

ঈদের ছুটিতে সুন্দরবনে কড়া নজরদারি, বনকর্মীদের ছুটি বাতিল

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন বিভাগে উদ্বেগ

চা বাগানের শ্রমিকজীবন নিয়ে ‘চা গরম’, মুক্তি পহেলা বৈশাখে

ইরান যুদ্ধ ঘিরে ইসরায়েলে রাজনৈতিক ভাঙন, ‘নিরাপত্তা বিপর্যয়’ আশঙ্কা বিরোধী নেতাদের

‘১৬ বছরে উন্নয়নের নামে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি হয়েছে’

ইস্পাহানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় নারী-শিশুসহ নিহত ২৬