Ekattorer Kotha
বুধবার , ১১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

নবীগঞ্জে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা

                       
                   

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিনারপুরে পাহাড় কাটার ঘটনায় গভীর রাতে অভিযান চালিয়েছে এসআরবি ও পরিবেশ অধিদপ্তর। এ সময় পাহাড় কাটার দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতরাতে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উচ্চ আদালতের নির্দেশনা উপেক্ষা করে দিনারপুরে পাহাড় কাটার বিষয়টি এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়ের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একদল সদস্য এবং হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযানকালে পাহাড় কাটার দায়ে মোহাম্মদ জহিরুল নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯-এর শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মোশাররফ হোসেন সাগর।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত