
২০২৭-২৮ সেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দোয়ারাবাজার উপজেলা শাখার নেতৃত্বে এসেছেন মাওলানা দেলোয়ার হোসাইন। রুকনদের প্রত্যক্ষ ভোটে তিনি উপজেলা আমির নির্বাচিত হয়েছেন। একই নির্বাচনে সেক্রেটারি হয়েছেন ডা. হারিছ উদ্দিন।
রোববার উপজেলা জামায়াত কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নবনির্বাচিত আমিরকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ও সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ।
নির্বাচনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার এবং সদ্য সাবেক উপজেলা আমির ও জেলা শূরা-কর্মপরিষদ সদস্য ডা. হারুনুর রশিদ।
আমিরের শপথ গ্রহণের পর উপজেলা শাখার নায়েবে আমির, সহকারী সেক্রেটারি ও কর্মপরিষদ সদস্য নির্বাচন করা হয়। এতে নায়েবে আমির নির্বাচিত হয়েছেন মোহাম্মদ কামাল উদ্দিন। সহকারী সেক্রেটারি হয়েছেন মাওলানা সিদ্দিকুল ইসলাম ও ডা. আব্দুল হান্নান।
নতুন কর্মপরিষদে সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন খলিলুর রহমান, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা সাইফুল ইসলাম। মাওলানা দেলোয়ার হোসাইন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি।



















