Ekattorer Kotha
শনিবার , ২১ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দক্ষিণ সুরমায় জামায়াতের জনশক্তি সমাবেশ ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্য সুদৃঢ় করতে হবে : ফখরুল

                       
                   

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম। তিনি বলেছেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং নৈরাজ্য প্রতিরোধে জাতীয় ঐক্যের বিকল্প নেই। দেশে নতুন করে কোনো ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার সুযোগ দেওয়া যাবে না।
শুক্রবার রাতে সিলেট নগরীর দক্ষিণ সুরমা থানা জামায়াতের জনশক্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল ইসলাম বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। পতিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকতে হবে।
জামায়াতের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই দলটি আর্তমানবতার সেবা ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। বিভিন্ন সময়ে নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন ও ষড়যন্ত্র চালানো হলেও দলটি ইনসাফভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্র-জনতার প্রত্যাশা পূরণেও জামায়াত ভূমিকা রাখছে বলে দাবি করেন তিনি।
দক্ষিণ সুরমা থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান এবং সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল। সমাবেশ পরিচালনা করেন থানা জামায়াতের সেক্রেটারি ফয়জুল ইসলাম জায়গীরদার।
মাওলানা হাবিবুর রহমান বলেন, রাষ্ট্র, সরকার ও সমাজের প্রতিটি স্তরে জবাবদিহি নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন জরুরি। এ ধরনের নেতৃত্ব গড়ে তুলতে জামায়াত কাজ করছে। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দলের নেতাকর্মীদের দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।
ড. নূরুল ইসলাম বাবুল বলেন, মানুষের আস্থা অর্জনে জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাড়াতে হবে। সুখে-দুঃখে মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক উদ্যোগ ও জনসম্পৃক্ততা বাড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন দক্ষিণ সুরমা থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মশাহিদ আহমদ, সহকারী সেক্রেটারি কাজী জাফর আহমদ, ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, থানা জামায়াত নেতা মাওলানা শামসুল ইসলাম, অ্যাডভোকেট নাজমুল হুদা এবং ওয়ার্ড নেতাদের মধ্যে এসএম মুছা, ডা. আবুল লেইছ ও আবুল কালাম আজাদ।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগোবে বাংলাদেশ: হুমায়ুন কবির

ডিজেল ১১৫, পেট্রল ১৩৫, অকটেন ১৪০ টাকা

সিলেটে পাম্প মালিকদের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপে সেবা ব্যাহত হচ্ছে

মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

মুক্তির পরই বিপাকে ‘প্রিন্স’: পাইরেসি ও প্রযুক্তিগত জটিলতায় শাকিব খানের সিনেমা হুমকিতে

ইরান যুদ্ধের ৩৫তম দিনে আকাশসীমায় মার্কিন-ইসরায়েলি বাহিনীর বড় বিপর্যয়

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: মুক্তাদির

জ্বালানিতে স্বচ্ছতা আনতে ‘ফুয়েল কার্ড’ চালুর পথে সরকার, মিলবে একাধিক সুবিধা

সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া প্রতিযোগিতা শুরু রোববার

সিলেটে ভেজাল পণ্য তৈরির দায়ে ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা