Ekattorer Kotha
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

চট্টগ্রাম বন্দরে একদিনেই ৬১ হাজার টন ডিজেল, সিঙ্গাপুর থেকে এলো প্রথম চালান

                       

এপ্রিল ৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

দেশের জ্বালানি চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে হংকংয়ের পতাকাবাহী জাহাজ **‘ইয়ান জিং হে’ (YAN JING HE)** চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে এসে পৌঁছে।

বন্দর সূত্র জানায়, জাহাজটি বর্তমানে ডলফিন জেটিতে বার্থিংয়ের অপেক্ষায় রয়েছে। শিপিং এজেন্ট ‘প্রাইড’-এর স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যেই জাহাজটিকে জেটিতে ভেড়ানোর প্রক্রিয়া চলছে।

এদিকে আজ শুক্রবার রাতেই মালয়েশিয়া থেকে আরও ৩৪ হাজার টন ডিজেল নিয়ে **‘শান গ্যাং ফা জিয়ান’ (SHAN GANG FA ZHAN)** নামের আরেকটি জাহাজ বন্দরে নোঙর করার কথা রয়েছে। ফলে একদিনেই মোট ৬১ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

বিষয়টি নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমোডর আহমেদ আমিন আব্দুল্লাহ জানান, ‘ইয়ান জিং হে’ জাহাজটিকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং দেওয়া হচ্ছে, যাতে দ্রুত জ্বালানি খালাস করা যায়।

তিনি আরও জানান, আগামীকাল শনিবার একটি এলএনজি পরিবাহী জাহাজও বন্দরে আসার সূচি রয়েছে। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে দ্রুততার সঙ্গে এসব পণ্য খালাসের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্রান্সে কাউন্সিলর নির্বাচিত হলেন সুনামগঞ্জের মেয়ে তানিয়া তনু

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, শতাধিক রোগীকে সেবা

ঢাকায় আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের আরও পতন, নড়বড়ে অবস্থায় ব্রাজিল–আর্জেন্টিনাও

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

কালিঘাটস্থ প্রাচীন আখড়া সংস্কারের দাবি ভক্তদের

সিলেটের যানবাহনে ‘নিরব নৈরাজ্য’

৫ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু, লক্ষ্য ৬ মাস–১০ বছরের শিশুরা

জুনায়েদ হত্যা মামলার আসামি মতিন র‌্যাবের জালে