Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার নতুন কমিটি ঘোষণা

সভাপতি তোরাব আলী, সাধারণ সম্পাদক সুজন মিয়া

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

প্রবাসে বসবাসরত গোয়াইনঘাটবাসীদের সংগঠন ‘গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ’-এর যুক্তরাজ্য শাখার নতুন পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী দুই বছরের জন্য অনুমোদিত এই কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে গঠন করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) সংগঠনের সভাপতি নিয়াজ মোর্শেদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিছবাহ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন তোরাব আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুজন মিয়া। সহ-সভাপতি হিসেবে রয়েছেন ছাদিকুর রহমান, মো. আকতার মিয়া ও মফিজ আহমদ।

সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার হোসেন, মো. নাছির উদ্দিন ও বোরহান উদ্দিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মহি উদ্দিন সুমন।

এছাড়া শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হোসাইন আহমদ, অর্থ সম্পাদক কফিল আহমদ এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন তালুকদার দায়িত্ব পালন করবেন।

ক্রীড়া, সাংস্কৃতিক, আন্তর্জাতিক, মহিলা ও ত্রাণ–দুর্যোগ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে আরও দায়িত্ব বণ্টন করা হয়েছে। সর্বমোট ৪৮ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

সংগঠনের নেতারা জানান, নতুন কমিটি যুক্তরাজ্যে বসবাসরত গোয়াইনঘাটবাসীদের ঐক্য, কল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রমকে আরও বেগবান করবে।-প্রেস বিজ্ঞপ্তি

 

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত