Ekattorer Kotha
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা

                       

মার্চ ৩০, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

পেশাদার খেলোয়াড়দের রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে দেশের প্রতিনিধিত্ব করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, খেলোয়াড়দের মূল পরিচয় হওয়া উচিত তাদের ক্রীড়া নৈপুণ্য, কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠী নয়।

সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকজয়ীদের ক্রীড়া কার্ড বিতরণ এবং পুরস্কার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, “খেলোয়াড়ি জীবনে আপনারা দেশের প্রতিনিধিত্ব করবেন। ক্রীড়া দক্ষতার মাধ্যমেই দেশের জন্য সম্মান ও গৌরব বয়ে আনবেন।” একইসঙ্গে তিনি খেলোয়াড়দের প্রতি বার্তা দিয়ে বলেন, “কথা কম, খেলতে হবে বেশি।”

তিনি আরও উল্লেখ করেন, প্রতিটি জয়ের পেছনে কঠিন প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং পরাজয়কে ইতিবাচকভাবে গ্রহণ করার আহ্বান জানান। এ প্রসঙ্গে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন-এর একটি উক্তি তুলে ধরে তিনি বলেন, ব্যর্থতা আসলে সাফল্যেরই অংশ।

ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, প্রথমবারের মতো খেলোয়াড়দের জন্য বেতন কাঠামোর আওতায় ক্রীড়াভাতা চালু করা হয়েছে। এর ফলে খেলোয়াড়রা আর্থিক অনিশ্চয়তা ছাড়াই পেশাদারভাবে নিজেদের খেলায় মনোযোগ দিতে পারবেন।

তিনি বলেন, শুধু ক্রিকেট ও ফুটবল নয়, আর্চারি, বক্সিং, যোগ, জিমন্যাস্টিকস, কাবাডি, ভলিবল ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলায় সমান গুরুত্ব দেওয়া হবে। সম্প্রতি সাফ নারী ফুটসালে বাংলাদেশের সাফল্যের উদাহরণ টেনে তিনি আশাবাদ ব্যক্ত করেন, অন্যান্য খেলাতেও এমন অর্জন আসবে।

এছাড়া শিশু-কিশোরদের ক্রীড়ায় আগ্রহ বাড়াতে আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করা হবে বলেও জানান তিনি। প্রাথমিক স্তর থেকেই খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

‘সবার জন্য ক্রীড়া’ নীতির আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও প্রতিবন্ধী খেলোয়াড়দের জন্যও সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়