Ekattorer Kotha
শুক্রবার , ২০ মার্চ ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

কোম্পানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি, ৩০ জনের নামে মামলা

                       
                   

স্টাফ রিপোর্ট ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ইফতার পার্টি করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (১৮ মার্চ) উপজেলার মেঘারগাঁও এলাকায় ইফতার পার্টির আয়োজন করে সংগঠনটির কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ। এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদি হয়ে ৩০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা (নম্বর-২৬) দায়ের করেছে।

জানা গেছে, বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী ও সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীনের নেতৃত্বে মেঘারগাঁও এলাকায় একটি হাওরে ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে যোগ দেয় উপজেলার অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী। সেখানে তোলা ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপলোড করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখানে কাউকে না পেলেও, ছাত্রলীগ নেতাকর্মীদের ফেলে যাওয়া খাবারের উচ্ছিষ্ট অংশ, প্লেট ও পানির বোতলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইফতারের আড়ালে জড়ো হয়ে সরকার বিরোধী নাশকতার পরিকল্পনা করছিলো। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান জানান, একাধিক মামলার পলাতক আসামি উমর আলী ও শাহ আলম স্বাধীনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে এলাকার পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য নাশকতার পরিকল্পনা করছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আমরা একাধিক আলামতও সংগ্রহ করেছি। এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২৫-৩০ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

দোয়ারাবাজারে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

হাবিবুল বাশারকে প্রধান করে বিসিবির ৪ সদস্যের নির্বাচক প্যানেল ঘোষণা

সিলেটে শাহজালাল জামেয়া মিরাবাজারের ৫০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা

অসহায়দের মাঝে ইয়াং স্টার ক্লাবের ফুডপ্যাক ও ঈদ উপহার বিতরণ

সংকটের খবরে উদ্বেগ, সরকারের আশ্বাস—‘এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে’

আন্তর্জাতিক নার্স দিবসে সিলেট ইবনে সিনায় আলোচনা সভা

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের ১০ দফাই হবে মূল ভিত্তি

সংকটে শহীদ জিয়ার নেতৃত্ব দেশকে দিশা দেখিয়েছিল

সীমান্তে লক্ষাধিক টাকার ভারতীয় পণ্য জব্দ

সিলেটে যুব ঐক্য পরিষদের কর্মীসভা ও সদস্য নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত