Ekattorer Kotha
শুক্রবার , ৩ জুলাই ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

এসএমপি কমিশনারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সিলেটে মানববন্ধন

                       

জুলাই ৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) চলমান মাদকবিরোধী অভিযানে সাফল্যের পর পুলিশ কমিশনারের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেটের একদল নাগরিক। একই সঙ্গে অপপ্রচারে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ২টায় নগরীর শিবগঞ্জ পয়েন্টে ‘সিলেটের সচেতন নাগরিকবৃন্দ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সিলেটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযানের ফলে মাদক কারবারিদের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লেগেছে এবং নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এ কারণে একটি স্বার্থান্বেষী মহল পুলিশ কমিশনারকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে বলে তারা অভিযোগ করেন।

বক্তারা আরও বলেন, মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভিত্তিহীন তথ্য ছড়িয়ে চরিত্র হননের অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। যারা এ ধরনের অপপ্রচারে জড়িত, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

তারা বলেন, গুজব ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অপপ্রচারকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

আকবরী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ উদ্দিন বড়বন্দীর সভাপতিত্বে এবং তরুণ সমাজসেবক আল আমিন রিপনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন তরুণ সমাজসেবক হাবিবুল বাশার হাবিব, হকার্স মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান আহমদ, ব্যবসায়ী নুর আলম, সোনালী যুব সংঘের সভাপতি নাজমুল ইসলাম, ট্রাফিক এডুকেশন নেটওয়ার্কের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং উপশহর সিএনজি শাখার সাধারণ সম্পাদক শাহীন আহমদ।

এ সময় ইফজাল, শাকিল আহমদ, কবির হোসেন, কয়ছর, সহীদ, রাহিল, স্বপন, ফাহিম ও সোহেলসহ স্থানীয় ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সাধারণ মানুষ মানববন্ধনে অংশ নেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ব্রাহ্মণবাড়িয়ার বড় বোন হত্যা মামলার মূল আসামি সিলেটে গ্রেপ্তার

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, প্রস্তুত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক: তেলিয়াপাড়া দিবসে মির্জা ফখরুলের মন্তব্য

যাদুকাটা নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

ভোগান্তিতে গোটাটিকরবাসী, সড়ক সংস্কারে আবেদন

১৫০ যানবাহনের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের দাবীতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

যুদ্ধ থামাতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, মধ্যস্থতায় পাকিস্তান

ঈদের পরও পর্যটক সমাগমে মুখর সিলেটের পর্যটনকেন্দ্র

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে শুক্রবার ঈদুল ফিতর