Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

এই অঞ্চলে এম ইলিয়াস আলীর শূন্যতা পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি

                       
                   

জাতীয় সংসদের সিলেট-২ বিশ্বনাথ-ওসমানীনগর আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদির লুনা বলেছেন, এই অঞ্চলের মানুষের মধ্যে ইলিয়াসংআলীর যে শূন্যতা বিরাজমান, সেই ক্ষয় পূরণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত সাত-আট মাসে সরকারের একজন অংশীদার হিসাবে যা করেছি, সেটা এই অঞ্চলের মানুষই মূল্যায়ন করবেন।

গত চার নভেম্বর রাতে দৈনিক একাত্তরের কথা’র ‘জানতে চাই, জানাতে চাই’ টকশো অনুষ্ঠানে এসে এমন অভিব্যক্তি ব্যক্ত করলেন তাহসিনা রুশদির লুনা  এমপি।
একাত্তরের কথার বিশেষ প্রতিনিধি রাজু আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত টকশোতে তিনি আরও বলেন, শিক্ষা স্বাস্থ্য আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই এই অঞ্চলের মানুষের প্রধান দাবি। আমি সেগুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করেছি। বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ১৪ কিলোমিটারের জন্য প্রায় ১৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দুই উপজেলায় দু’টি স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা নিশ্চিত করার পদক্ষেপ নিয়েছি।
এছাড়াও গ্রামীণ অবকাঠামো, ছোট ছোট রাস্তার সংস্কারকাজ শুরু হয়েছে। যেগুলো এম ইলিয়াস আলী করেছিলেন। বিগত সতেরো বছর রাস্তাগুলোতে একটি ইট বা বালিও লাগানো হয়নি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন অভিভাবকহীন। রয়েছে ব্যাপক জনসচেতনতার অভাব। আমি সেগুলো চিহ্নিত করে একে একে সমাধানের পথ খুঁজছি।
বিশ্বনাথ উপজেলা সদরে বাসিয়া নদী খনন প্রসঙ্গে তাহসিনা রুশদির লুনা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প এটি। অবশ্যই বাসিয়া নদী খনন করা হবে এবং অবৈধ দখলদারদের উচ্ছেদে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নিজের গুম হওয়া স্বামী এম ইলিয়াস আলী প্রসঙ্গে তিনি বলেন, ১৪ বছর ধরে বিষয়টি নিয়ে প্রতীক্ষার প্রহর গুনছি। গুম কমিশনে আবেদন করেছি এবং সেটি আইসিটি বিভাগে রয়েছে। আর এম ইলিয়াস আলী শুধু বিশ্বনাথ, ওসমানীনগর কিংবা সিলেট বাসির নেতা ছিলেন না। তিনি ছিলেন সমগ্র দেশবাসীর প্রিয় নেতা। তাকে গুম করার উদ্দেশ্যই ছিল বিএনপির জাতীয়তাবাদী আদর্শকে ধ্বংস করে দেওয়া। এই চক্রান্তই করেছিলেন শেখ হাসিনা।
তিনি আশা প্রকাশ করে বলেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কখনো গুম খুনের  সাথে আপোষ করবেন না। আমরা দৃঢ়ভাবে আশা করি অবশ্যই এর একটা সুবিচার পাবো। নিজের নির্বাচনি এলাকায় কাজ করতে গিয়ে কোনো প্রকার প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন কিনা এমন এক প্রশ্নের জবাবে এমপি তাহসিনা রুশদীর লুনা বলেন, এখানে প্রতিবন্ধকতার বিষয় আসবে কেন? অবশ্যই আমি আমার কাজ স্বাধীনভাবে করতে পারছি।
এমপি তাহসিনা রুশদীর লুনা, গণমানুষের জন্য কাজ করতে সিলেটবাসীর সহযোগিতা চান।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের দুই দিনের কর্মসূ

গোয়াইনঘাটে গভীর রাতে কৃষককে মারধর, ৯৯৯ এ ফোন পেয়ে উদ্ধার করলো পুলিশ

শেওলা পয়েন্টে বাস উল্টে খাদে, আহত ৮

স্বাধীনতা দিবসে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

মধ্যপ্রাচ্য সংকটের প্রভাব মোকাবিলায় আজ প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক

নতুন ‘হ্যারি পটার’ সিরিজে বিতর্ক: মিলেনিয়াল-জেন জি দ্বন্দ্বে বিভক্ত দর্শক

সিলেটে গ্যাস সংযোগে প্রতারণা ঠেকাতে সতর্কতা জারি

সাগর-রুনি হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্য উত্তেজনায় অনিশ্চয়তা, স্থির স্বর্ণবাজারে নতুন হিসাব

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এআইয়ের সম্ভাবনা ও ঝুঁকি রয়েছে