Ekattorer Kotha
মঙ্গলবার , ১২ মে ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

আন্তর্জাতিক নার্স দিবসে সিলেট ইবনে সিনায় আলোচনা সভা

                       

মে ১২, ২০২৬
                   

ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড এ “আন্তর্জাতিক নার্স দিবস-২০২৬” উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসপাতাল ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান নার্সিং পেশাকে মানবসেবার এক মহৎ ও সম্মানজনক দায়িত্ব হিসেবে উল্লেখ করে বলেছেন, “নার্সিং সেবা শুধু একটি পেশা নয়, এটি মানবতার কল্যাণে নিবেদিত এক মহান ইবাদত। আন্তরিকতা, মমত্ববোধ ও দায়িত্বশীলতার সঙ্গে রোগীদের সেবা প্রদানের মাধ্যমে মহান আল্লাহ তা’য়ালার সন্তুষ্টি ও নৈকট্য অর্জন করা সম্ভব।” তিনি নার্সদের ধৈর্য, সহমর্মিতা ও পেশাগত নিষ্ঠার প্রশংসা করেন এবং হাসি মূখে মায়া ও যত্ম-মমতায় রোগীদের কে আরও উন্নত সেবা প্রদান করতে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

মঙ্গলবার (১২ মে) দুপুরে হাসপাতালের ৩য় তলায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের ডিএমএস কর্ণেল (অবঃ) ডাঃ রুকনুল ইসলাম চৌধুরী।

মাওলানা হাবিবুর রহমান বলেন, ডাক্তার চিকিৎসা দেন কিন্তু একজন নার্স দিন-রাত ২৪ ঘণ্টা সেবা দিয়ে রোগীকে সুস্থ করে তুলেন। তাই নার্সরা-ই হাসপাতালের মূল শক্তি।

হাসপাতালের সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মোঃ জহির উদ্দিন এবং সিনিয়র স্টাফ নার্স মাছুম আহমদ এর যৌথ উপস্থাাপনায় সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিাত ছিলেন এডিশনাল ডিএমএস মেজর (অবঃ) ডাঃ আব্দুস সালাম চৌধুরী, আইসিইউ ও সিসিইউ ইনচার্জ ডাঃ মোহাম্মদ মাসউদ গণি, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ বেলাল হোসাইন, ম্যানেজার (হিসাব) মোঃ মনিরুজ্জামান, এসএমও ডাঃ তোফাজ্জল হোসাইন, কাস্টমার কেয়ার ইনচার্জ মোহাম্মদ নূরুল হক, ডেপুটি ম্যানেজার এন্ড ইনচার্জ (এইচ.আর) মোঃ ইকবাল হোসেন খন্দকার, সিভিল ইঞ্জিনিয়ার মোঃ ফয়জুল ইসলাম, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মাজহারুল ইসলাম, রেডিওলজি এন্ড ইমেজিং ইনচার্জ নজরুল ইসলাম, হাউজকিপিং ইনচার্জ আনোয়ার হোসেন রাসেল, মেট্রন মোসাঃ মর্জিনা খাতুন, সিনিয়র স্টাফ নার্স কাওসার আহমদসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে নার্সদের পক্ষ থেকে আগত সকল অতিথিকে ফুল দিয়ে বরণ করা হয়।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সংসদে ২০টি বিল পাস, অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের পথে

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ২৮ জনের বিভিন্ন সাজা

সিলেটে শুরু হতে যাচ্ছে ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা ২০২৬’

ঈদের ছুটিতে সুন্দরবনে কড়া নজরদারি, বনকর্মীদের ছুটি বাতিল

ভারতের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায় শুরুর ইঙ্গিত

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’

বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের বাতিঘর হিসেবে গড়ে তুলতে হবে : বাণিজ্যমন্ত্রী

হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব

আট বছর পর জিম্বাবুয়ে সফরে অস্ট্রেলিয়া, সেপ্টেম্বরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ