Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

বিশ্বনাথে হামলায় বাউলগানের আসর পণ্ড

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের বিশ্বনাথ উপজেলায় হামলা চালিয়ে বাউলগানের আসর পণ্ড করার ঘটনা ঘটেছে। রোববার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীপুর গ্রামে ইব্রাহিম শাহ মাজারের পাশে ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শতাধিক ব্যক্তি অনুষ্ঠানস্থলে ঢুকে মঞ্চের বাদ্যযন্ত্র ও সাউন্ড সিস্টেম ভেঙে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা ‘নারায়ে তকবির’ ও ‘ইসলামের শত্রুদের সতর্ক করা হোক’ জাতীয় স্লোগান দিতে দিতে ভাঙচুর চালায়। এতে ভয়ে আয়োজক ও মাজারের ভক্তরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। হামলাকারীরা পরে মিছিল করে ঘটনাস্থল ত্যাগ করে।

আয়োজকদের মতে, ইব্রাহিম শাহ মাজারকে কেন্দ্র করে প্রায় ১০০ বছর ধরে নির্দিষ্ট সময়ে বাউলগানের আসর অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের আসর তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছিল।

মাজারের খাদেম দুদু মিয়া বলেন, ঘটনার আগে হামলাকারীরা কোনো অভিযোগ মাজার কর্তৃপক্ষকে জানাননি। পরে পাশের মসজিদের জানালার গ্লাস ভাঙচুরের মাধ্যমে ভক্তদের দোষারোপ করা হয়।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি মাজারের মূল ভেন্যুর বাইরে গ্রামের পাশে তৈরি মঞ্চে সংগঠিত হয়েছে। রাতে গান বাজানোর সময় স্থানীয়রা ঘুমে ব্যাঘাত হওয়ায় ব্যবস্থা নিয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মূল ভেন্যুতে কোনো ঘটনা ঘটেনি। তিন দিনের অনুষ্ঠানটি স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

আপনার সমস্যা, আপনার কথা’-এমপি নাসের রহমানের বিশেষ হটলাইন চালু

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন

সুবিধাবঞ্চিত এলাকায় নাগরিকদের দুর্ভোগ সরজমিনে দেখলেন সিসিক প্রশাসক

কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে ষষ্ঠ শ্রেণি থেকে

সিলেটে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন, কৃষি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা

৫ এপ্রিল থেকে সারাদেশে হামের টিকাদান শুরু, লক্ষ্য ৬ মাস–১০ বছরের শিশুরা

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎ বিপর্যয়

সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত

সিলেটে আবারও গ্রেপ্তার দুই সাইবার অপরাধী

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন