Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

রাজনগরের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিয়াজ খান বিমানবন্দরে আটক

                       
                   

রাজনগর প্রতিনিধি ::

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনগর সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী রিয়াজ খান শাহজালাল বিমানবন্দরে আটক হয়েছেন। কাতার থেকে দেশে ফেরার পথে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরে বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, সরকার পতনের পর রিয়াজ খান কাতারে যান। দীর্ঘদিন কাতারে অবস্থানের পর গত ২২ মার্চ রাতে দেশে ফেরার সময় তাকে আটক করা হয়।

এর আগে, ৪ আগস্ট মৌলভীবাজার শহরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় এবং অন্যান্য অভিযোগে তার নামে মৌলভীবাজার মডেল থানায় একাধিক মামলা রয়েছে।

রিয়াজ খানের আটক হওয়া বিষয়টি তার চাচাতো ভাই ও রাজনগর উপজেলার সাবেক চেয়ারম্যান শাহাজান খান নিশ্চিত করেছেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত