Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

‘সবচেয়ে ভয়ংকর শয়তান মানুষের মস্তিষ্কেই’—ভয়ের আবহে ‘চক্র ২’-এর ট্রেলার

                       

মার্চ ১৯, ২০২৬
                   

বিনোদন ডেস্ক : : 

মাথাবিহীন রক্তাক্ত দেহ, হাতে চাপাতি—এমন ভয়ংকর লুকে হাজির হয়ে আলোচনার জন্ম দিয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। ‘চক্র ২’–এর পোস্টারের পর এবার প্রকাশ পেয়েছে ট্রেলার, যেখানে আরও ঘনীভূত হয়েছে রহস্য আর আতঙ্কের আবহ।

ওটিটি প্ল্যাটফর্ম iScreen–এর ফেসবুক ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২ মিনিট ১১ সেকেন্ডের ট্রেলারটিতে বলা হয়েছে—“সবচেয়ে ভয়ংকর শয়তান বাইরে নয়, মানুষের মস্তিষ্কের গভীরে বাস করে।” ট্রেলারজুড়ে মনস্তাত্ত্বিক ভয়, রহস্য আর অন্ধকার বাস্তবতার ইঙ্গিত পাওয়া যায়।

পোস্টার প্রকাশের সময়ই তৌসিফ সতর্ক করেছিলেন, এটি দুর্বল হৃদয়ের দর্শকদের জন্য নয়। শুটিং অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, কিছু দৃশ্য এতটাই ভয়াবহ ছিল যে ইউনিটের কয়েকজন সদস্য সেট ছেড়ে চলে যান, এমনকি অসুস্থও হয়ে পড়েন।

পরিচালক ভিকি জাহেদ নির্মিত এই সিরিজের গল্প অনুপ্রাণিত প্রায় ১৭ বছর আগের ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনা থেকে। প্রথম সিজনের রহস্যের ধারাবাহিকতায় এবার আরও জটিল ও অন্ধকার গল্প নিয়ে আসছে নতুন মৌসুম।

সিরিজটিতে তৌসিফ মাহবুবের পাশাপাশি অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আট পর্বের এই সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজটি আগামী ২৬ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ঈদের ছুটিতে সুন্দরবনে কড়া নজরদারি, বনকর্মীদের ছুটি বাতিল

দলের নাম ব্যবহার করে অপকর্ম চলবে না

হকার্স মার্কেটের শেড দ্রুত সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

পদে বহাল জাবি ভিসি, ঈদের পর প্রো-ভিসি-কোষাধ্যক্ষ বদল

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, অল্প সময়েই শতাধিক হতাহত

চা বাগানের শ্রমিকজীবন নিয়ে ‘চা গরম’, মুক্তি পহেলা বৈশাখে

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকে সহায়তা, হুইলচেয়ার উপহার দিল পাকিস্তান হাইকমিশন

গোয়াইনঘাটে ভূমি অফিসে মারামারি : অফিস সহায়ক সাময়িক বরখাস্ত

জ্বালানি সংকটে নতুন চিন্তা: সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়ানোর ভাবনা

সিলেটের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত