Ekattorer Kotha
রবিবার , ২২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট জেলা ও মহানগর যুবদলকে কেন্দ্রের ৩ দিনের আল্টিমেটাম

                       
                   

সিলেট জেলা ও মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনে নির্ধারিত সময় পার হলেও তা জমা না দেওয়ায় সংশ্লিষ্ট শীর্ষ নেতাদের তিন দিনের চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় যুবদল। আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে পৃথক দুটি চিঠির মাধ্যমে এ আল্টিমেটাম দেওয়া হয়। চিঠিতে স্বাক্ষর করেন কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
চিঠি দুটি পাঠানো হয়েছে সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি মির্জা মো. সম্রাট হোসেন ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারের কাছে।
কেন্দ্রীয় যুবদলের চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছিল। একই সঙ্গে পরবর্তী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দায়িত্বপ্রাপ্ত নেতারা পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে পারেননি।
চিঠিতে বলা হয়, দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে পাঠাতে ব্যর্থ হওয়া সংগঠনের নীতি ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ড। এ অবস্থায় চূড়ান্ত সতর্কবার্তা হিসেবে আগামী তিন দিনের মধ্যে সিলেট জেলা ও মহানগর যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রস্তুত করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে।
কেন্দ্রীয় যুবদলের এমন কঠোর আল্টিমেটামের পর সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতাকর্মীদের মধ্যে তৎপরতা বেড়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে পদপ্রত্যাশী নেতাকর্মীদের মধ্যে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি জমা দিতে সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করেছেন সংশ্লিষ্ট নেতারা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, কিমের তত্ত্বাবধানে নতুন পরীক্ষা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক

আন্তর্জাতিক নার্স দিবসে সিলেট ইবনে সিনায় আলোচনা সভা

শহীদ মিনার পরিদর্শনে সিসিক প্রশাসক

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ২০ রোগী

জ্বালানি সরবরাহে নতুন সময়সূচি, পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

সীমান্তে ঘোড়াসহ চোরাই পণ্য ফেলে পালাল চোরাকারবারিরা

নগরীতে নিরাপত্তা ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের

নিজেদের নির্দোষ দাবি করেছেন আরিফ, গৌছ ও বাবর

ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামাস্বামীর পরাজয়, জয়ী ডেমোক্রেট অ্যামি অ্যাক্টন