Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ

                       
                   

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রাহিদুল ইসলাম রঞ্জুর ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেটের আইনজীবীরা। বৃহস্পতিবার দুপুরে সিলেট আদালত চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সিলেট শাখা।
মিছিলে সিলেট জেলা বারের বিপুলসংখ্যক আইনজীবী অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আইনজীবীর ওপর হামলা কেবল একজন ব্যক্তির নিরাপত্তার বিষয় নয়; এটি পেশাগত স্বাধীনতা, আইন পেশার মর্যাদা ও আইনের শাসনের ওপর আঘাত। বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিরাপত্তাহীনতায় থাকলে ন্যায়বিচার প্রতিষ্ঠার পরিবেশও ক্ষতিগ্রস্ত হবে।
বক্তারা আরও বলেন, মানুষের অধিকার রক্ষা ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি আইনজীবীদের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি ও সাবেক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আলীম উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুর রব, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল আহমদ রাজু ও অ্যাডভোকেট মো. আজীম উদ্দীন। এ ছাড়া বক্তব্য দেন অ্যাডভোকেট সেলিম মো. আলী আসগর, অ্যাডভোকেট মো. ইয়াসিন খান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম, অ্যাডভোকেট নাজমুল হুদা ও অ্যাডভোকেট মাসহুদ আহমদ মহসিন।
সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জুনেদ আহমদ, মইনুল ইসলাম, আবজল মিয়া তালুকদার, হাফিজ আহমদ, রহমত আলী, কাজী আতিকুল হক, আব্দুল গফ্ফার, মুমিনুজ্জামান, আসাদুর রহমান, দেলোয়ার হোসেন, আব্দুল কাইয়ুম, সালেহ আহমদ, আনোয়ারুল হক ও পারভেজ আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

“চাকরিজীবীদের মুখে হাসি, জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসছে”

ইরানের বিরুদ্ধে যৌথ চাপ জোরদারে বিশ্বজুড়ে কূটনীতিকদের তৎপরতার নির্দেশ

কৃষকের জন্য অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের দাবি

দুবাইয়ে কুলাউড়ার যুবকের রহস্যজনক মৃত্যু

ডেঙ্গু নিয়ন্ত্রণে মাঠে নামছে সিসিক বাড়ি বাড়ি চলবে সচেতনতা অভিযান

বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি মশা নিধনে নিষ্ক্রিয় আজমিরীগঞ্জ পৌরসভা

সিলেটে পরিবহন শ্রমিকদের ধর্মঘট স্থগিত

হুমায়ূন আহমেদ পড়লে বাংলা ভাষার প্রতি ভালোবাসা বেড়ে যায়

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, যুবক গ্রেপ্তার

শাহজালাল বিমানবন্দরে বিমানের কার্গো থেকে ১৫৩ সোনার বার উদ্ধার