Ekattorer Kotha
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

পাঁচ ধাপে ইউপি নির্বাচনের সিদ্ধান্ত ইসির

                       
                   

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। সোমবার (১৬ নভেম্বর) কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান তিনি।
ব্রিফিংয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ আয়োজন করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই এই সংলাপ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তিনি আরও বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যা যা করা প্রয়োজন, নির্বাচন কমিশন তার সবই করবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

টানা তিন বিশ্বকাপ থেকে বঞ্চিত, পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

প্রেমের টানে চীন থেকে সিলেটে বিয়ে করতে নাম রাখলেন আব্দুল্লাহ

সিলেটে পাসপোর্ট পেতে ভোগান্তি, অনিশ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মুন্নির আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: বাণিজ্যমন্ত্রী

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন

বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-আর্জেন্টিনা বৈঠক

মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

হামের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

র‍্যাবের ১২তম মহাপরিচালক আহসান হাবীব পলাশ, আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

সিলেট নগরের ফুটপাত এখন ‘মরণফাঁদ’