Ekattorer Kotha
সোমবার , ১৬ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জগন্নাথপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

                       
                   

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এনামুল হক রেজাউল করিমের (২৬) বাড়ি উপজেলার কুবাজপুর গ্রামের দক্ষিণপাড়ায়। তিনি ওই গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে এবং রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মী।
পুলিশ জানায়, শুক্রবার রাতে জগন্নাথপুর থানার আওতাধীন রানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার গ্রেপ্তারের পর রোববার তাকে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৮ জুন জগন্নাথপুর থানায় দায়ের করা একটি মামলার আসামি রেজাউল করিম। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ