Ekattorer Kotha
রবিবার , ১৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

কেরালা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

                       
                   

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩১তম আসরে ‘ইন্টারন্যাশনাল কম্পিটিশন’ বিভাগে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত সরকারি অনুদানের এই সিনেমাটি দশটি দেশের ১৪টি সিনেমার সঙ্গে মূল প্রতিযোগিতায় লড়বে।
আগামী ১১ ডিসেম্বর ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরমে পর্দা উঠবে এই উৎসবের, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। গত ২৮ মে কোরবানীর ইড ঘীড়ে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘বনলতা সেন’।
কেরালা উৎসবে নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল বলেন, “ধরেই নিয়েছিলাম, কবি জীবনানন্দ দাশের মত আমার বনলতা সেনও হয়ত কখনোই তার প্রাপ্য স্বীকৃতি বা কদর পাবে না। তাই এসব নিয়ে আর মাথা ঘামাইনি।
“কিন্তু এখন যখন দেখি বার্লিন-টরন্টোর মত আসরে পুরস্কৃত সিনেমা এবং কেরালার মূল প্রতিযোগিতার ১৪টি আসনের একটিতে বনলতা সেন জায়গা করে নিয়েছে, তখন মনে হয় এটি সিনেমাটির শৈল্পিক উচ্চাকাঙ্ক্ষার এক বড় স্বীকৃতি।” রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের কিংবদন্তী চরিত্র ‘বনলতা সেনকে’ এবারের ঈদে প্রেক্ষাগৃহে নিয়ে এসেছেন পরিচালক উজ্জ্বল।
জীবনানন্দের কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে মৌলিক গল্পের এই সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। কবিতা থেকে সিনেমা নির্মাণের উদ্দেশ্য জানিয়ে এই পরিচালক বলেন, “আমার সব কাজে শিল্পচর্চার একটা প্রভাব আছে। জীবনানন্দ দাশ যত বড় মাপের কবি তাকে নিয়ে কিন্তু দুই বাংলায় তেমন কাজ হয়নি। আগে যেরকম শিল্প সাহিত্য নিয়ে কাজ হত এখন সেটাও কমে গিয়েছে।” কবিকে শ্রদ্ধা জানাতেই সিনেমাটি বানাতে হাত দিয়েছিলেন বলে পরিচালক উজ্জ্বলের ভাষ্য।
সিনেমার গল্প নিয়ে উজ্জ্বল বলেন, “এটা মৌলিক গল্প, যা কবিতার অন্বেষণ নিয়ে। কাব্যের মূল সুরকে ঠিক রেখে এক অন্বেষণের গল্প বলবে সিনেমাটি।
উজ্জ্বলের ভাষ্য, “বনলতা সেনকে কেউ দেখেনি৷ বাংলা ভাষায় সর্বাধিক পঠিত কবিতা এটি। এই চরিত্রটাই যেন একটা মিথ রয়ে গিয়েছে। বনলতা সেনকে দেখার জন্য আমাদের ব্যক্তিগত যে বাসনা, সেটা নিয়েই এই গল্প।”
সিনেমায় বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুদা রহমান নাবিলা। জীবনানন্দ দাশ চরিত্রে খায়রুল বাসার। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রুপন্তী আকীদ, শরিফ সিরাজ, সুমাইয়া খুশিসহ অনেকে। ২০২১-২২ অর্থবছরের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র এটি।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জের শ্রেষ্ঠ ওসি লাখাইয়ের শরীফ আহমেদ

যোগদানের আগেই নতুন সাব-রেজিস্ট্রারকে ঘিরে উত্তেজনা

অভিনয়ে ফিরলেন সুজাতা

সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান পরিদর্শনে নিকোলাস পোগোস ফাউন্ডেশন

৫৫ রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের ৫০টিই লোকসানে বা বন্ধ: সংসদে শিল্পমন্ত্রী

জ্বালানি সংকটে ভেনেজুয়েলায় এক সপ্তাহ সরকারি ছুটি ঘোষণা

সুশাসন ও জনগণের ক্ষমতায়নের লক্ষ্যে বর্তমান বিএনপি সরকারের এই কার্যক্রম-আবুল কাহের শামীম

বিশ্বকাপের টিকিটে আগুন: সাধারণ দর্শকের নাগালের বাইরে দাম

সিলেট সরকারি কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ

জৈন্তাপুরে ট্রাকচাপায় চা বাগান কর্মকর্তার মৃত্যু