Ekattorer Kotha
রবিবার , ১৪ জুন ২০২৬ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেট সরকারি কলেজে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ

সভাপতি-সহ সভাপতি আহত

                       

জুন ১৪, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট : :

সিলেট সরকারি কলেজে ছাত্রদলের দু’টি গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে হামলার শিকার হয়েছেন কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন শিকদার ও সহ-সভাপতি মিজান উদ্দিন। রোববার বেলা আড়াইটার দিকে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপু ও মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের অনুসারী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা বলে জানিয়েছে ছাত্রদলের একটি সূত্র। শাহপরাণ (রহ.) থানার ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, সিলেট সরকারি কলেজে ছাত্রদলের কমিটি থাকলেও মূলত, ক্যাম্পাসের ছাত্র রাজনীতি নিয়ন্ত্রণ করেন আব্দুস সালাম টিপু ও রুবেল ইসলাম। রোববার দুপুরে সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন শিকদার ও সাধারণ সম্পাদক রুমেল আহমদ রাসেলের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় রাসেল ও তার সহযোগীদের হামলায় সভাপতি মিনহাজ উদ্দিন ও সহ-সভাপতি মিজান উদ্দিন আহত হন। এর আগে সকালে মিনহাজের নেতৃত্বে জুনিয়র দ্বারা শারীরিকভাবে লাঞ্চিত হন সাধারণ সম্পাদক রুমেল আহমদ রাসেল। এর বদলা নিতেই দুপুরে মিনহাজের উপর হামলা চালান রাসেল। মিনহাজ জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম টিপুর অনুসারী এবং রুমেল আহমদ রাসেল মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলামের অনুসারী।
এ ব্যাপারে সিলেট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মিনহাজ উদ্দিন শিকদার বলেন, এখানে একটা ভুল বুঝাবুঝি হয়েছিলো। পরে সমাধান হয়েছে। এটা নিউজ করার মতো কোনো বিষয় না।
সিলেট সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মাহবুবুর রহমান জানান, আড়াইটার দিকে কলেজ গেটের সামনে মারামারির ঘটনা ঘটে। তখন তিনি পরীক্ষার দায়িত্বে ছিলেন। পরে বের হয়ে দেখেন দু’জন আহত হয়েছে। কলেজের পক্ষ থেকে আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়। শাহপরাণ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে পাম্প মালিকদের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপে সেবা ব্যাহত হচ্ছে

সুনামগঞ্জে ডাকুয়ার হাওরে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি চাই: জামায়াত আমির

‘আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব’—ট্রাম্প

নতুন রূপে সাদিয়া আয়মান, ভক্তদের চোখে লেগেছে প্রেমের আগুন

ইরান যুদ্ধের ৩৫তম দিনে আকাশসীমায় মার্কিন-ইসরায়েলি বাহিনীর বড় বিপর্যয়

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

জুড়ীতে সোলার হোম সিষ্টেম বিতরণ

সিলেটে হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬, বাড়ছে আক্রান্তের সংখ্যা

সিলেটে ৪.৮ মাত্রার ভূমিকম্প, উৎপত্তি আসামে