Ekattorer Kotha
মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সম্পূরক ও মূল বাজেটের দুই অধ্যাদেশ আইনে রূপ পাচ্ছে

                       

মার্চ ১৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক :: 

মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট এবং ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট সংক্রান্ত দুটি অধ্যাদেশকে আইনে পরিণত করার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) অধ্যাদেশ, ২০২৫’ আইনে রূপ দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী কোনো অর্থবছরে অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হলে সম্পূরক বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের বিধান রয়েছে। তবে সংসদ ভেঙে দেওয়ায় তা নির্ধারিত সময়ে সম্ভব হয়নি।

তিনি আরও জানান, এ পরিস্থিতিতে সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে, যা এখন আইনে পরিণত করা হচ্ছে।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেট সংক্রান্ত ‘নির্দিষ্টকরণ অধ্যাদেশ, ২০২৫’ আইনে রূপ দেওয়ার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। সংবিধানের ৮৭ অনুচ্ছেদ অনুযায়ী প্রতি অর্থবছরের বার্ষিক আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপনের কথা থাকলেও সংসদ না থাকায় সেটিও সম্ভব হয়নি।

সরকার বলছে, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে এবং রাষ্ট্রীয় ব্যয় নির্বিঘ্ন রাখতে অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হচ্ছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

পরিকল্পিত উন্নয়নেই গড়ে উঠবে আধুনিক ‘ভাইব্রেন্ট সিটি’

‘আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব’—ট্রাম্প

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর নির্ধারণ করে সংসদে বিল পাস

টাইব্রেকারের নাটকীয় জয়ে এশিয়ান গেমসে জায়গা করে নিল বাংলাদেশ

সিলেটে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

জকিগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

১৯ ঘণ্টা পর ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক

প্রাথমিক স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার: সিসিক প্রশাসক

মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে বাসদের মানববন্ধন

স্বেচ্ছাসেবক দল নেতা মনিরের মাতৃবিয়োগ: খান জামাল ও মুর্শেদের শোকপ্রকাশ