Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জ্বালানি সরবরাহে স্বস্তি: ৩০ হাজার টন তেল নিয়ে দেশে এলো নতুন জাহাজ

                       

মার্চ ২৬, ২০২৬
                   

দশদিক ডেস্ক : :

চলমান বৈশ্বিক অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় কিছুটা স্বস্তি এনে দিয়েছে নতুন একটি তেলের চালান। ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে দেশে পৌঁছেছে ‘এমটি গ্রান কুভা’ নামের একটি জাহাজ।

বৃহস্পতিবার সকালে ১০ হাজার টন ডিজেল ও ২০ হাজার টন জেট ফুয়েল নিয়ে জাহাজটি দেশে আসে। চুক্তি অনুযায়ী এই জ্বালানি সরবরাহ করেছে চীনের প্রতিষ্ঠান ইউনিপেক।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা গেছে, আমদানিকৃত ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে। আর জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিভিন্ন বিমানবন্দরে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও সরবরাহে বিলম্বের কারণে জ্বালানি ব্যবস্থাপনায় চাপ তৈরি হলেও নতুন এ চালান পরিস্থিতি সামাল দিতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানান, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী জাহাজটি দেশে পৌঁছেছে এবং বর্তমানে দেশে জ্বালানির কোনো সংকট নেই।

বিপিসি সাধারণত সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তি ও আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে জ্বালানি আমদানি করে থাকে। বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ২০ শতাংশ অপরিশোধিত তেল হিসেবে আনা হয়, যা দেশে পরিশোধন করা হয়; বাকি ৮০ শতাংশ পরিশোধিত অবস্থায় আমদানি করা হয়।

আগামী মাসগুলোতেও জ্বালানি আমদানির কার্যক্রম অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এপ্রিলে সমুদ্রপথে ১৪টি জাহাজ ও পাইপলাইনে কয়েকটি চালানের মাধ্যমে বিপুল পরিমাণ ডিজেল, জেট ফুয়েল, অকটেন ও ফার্নেস তেল আমদানির পরিকল্পনা রয়েছে। মে মাসেও একাধিক জাহাজে জ্বালানি আমদানির সূচি নির্ধারিত আছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বোর্ডসভার পর পদত্যাগ করলেন আরও এক বিসিবি পরিচালক

মধ্যপ্রাচ্য উত্তেজনায় অনিশ্চয়তা, স্থির স্বর্ণবাজারে নতুন হিসাব

সঙ্গীতাঙ্গন থেকে রাজনীতিতে: বিএনপির মনোনয়ন চান রিজিয়া পারভীন

৩ মে থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি

দিরাইয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ধর্মপাশায় এমপি কামরুলের গণশুনানি

সিলেটে হামে আক্রান্ত হয়ে দুই মাসের শিশুর মৃত্যু

দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ফেরির ধাক্কায় পদ্মায় বাস, ৪০ যাত্রী নিখোঁজ আশঙ্কা

২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখ ছাড়াল, নতুন বাজার সম্প্রসারণে জোর

পরিকল্পিত উন্নয়নেই গড়ে উঠবে আধুনিক ‘ভাইব্রেন্ট সিটি’