Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১২ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

                       
                   

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী-২০২৬ উদযাপিত হয়েছে। বুধবার দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের প্রীতি ফুটবল ম্যাচ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির বর্তমান উপদেষ্টা আব্দুল হাকিম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হলে বর্তমান প্রজন্মকে বইমুখী হতে হবে। পরীক্ষায় ভালো ফলাফল অর্জন, সুন্দর ক্যারিয়ার গঠন এবং নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে হবে।
দিনের কর্মসূচির শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে ব্যানার-ফেস্টুনে সজ্জিত একটি বর্ণাঢ্য র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‌্যালি শেষে কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক মো. লুৎফুর রহমানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু সাঈদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক ও কলেজের আজীবন দাতা সদস্য মো. জসিম উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব, রুস্তমপুর কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল আহমদ শেরগুল, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি ওসমান গনি মেম্বার, রুস্তমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সমাজসেবক হেলাল আহমদ ও কামাল আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুল মালিক, শফিকুর রহমান, আব্দুল কাদির সুমন, আলিম উদ্দিন দুর্জয়, বদরুজ্জামান, রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, রুস্তমপুর ইউনিয়ন ছাত্র সংসদের সভাপতি আব্দুল কাদির ও সদস্য জাহাঙ্গীর আলম।
কলেজের প্রভাষকদের মধ্যে উপস্থিত ছিলেন মো. সামছুজ্জামান, শাহা আলম খান, ইমরান আহমদ, মশিউর রহমান, জান্নাতুল ফেরদৌস রুমা, মোমেনা খন্দকার, আব্দুস সামাদ ও নজরুল ইসলাম। এ সময় কলেজ গভর্নিং বডির সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে গত ১৫ বছরে রুস্তমপুর কলেজ অত্র অঞ্চলে শিক্ষার প্রসার, সামাজিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্ম গঠনে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। কলেজের এই গৌরবোজ্জ্বল অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা, শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষ হয়।

সর্বশেষ - লিড নিউজ