Ekattorer Kotha
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

দুবাইয়ে কুলাউড়ার যুবকের রহস্যজনক মৃত্যু

                       
                   

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নাঈম আহমেদ অলি (২৪) নামে কুলাউড়ার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে তাঁর মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছায়। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
নাঈম মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের ইলিয়াছ আহমদের দ্বিতীয় ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে দুবাইয়ে নাঈমের মৃত্যুর খবর পান স্বজনেরা। দুবাই পুলিশ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা জানায়নি।
ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং দেশটির সরকারের সহযোগিতা চেয়েছেন নাঈমের বাবা ইলিয়াছ আহমদ।
নাঈমের মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মরদেহ দেশে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হওয়ার পর জানাজা ও দাফনের সময়-স্থান জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ