Ekattorer Kotha
মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

মধ্যপ্রাচ্যে ২০ মার্চ ঈদের সম্ভাবনা, চাঁদ দেখার আহ্বান সৌদির

                       

মার্চ ১৭, ২০২৬
                   

দশদিক ডেক্স :

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ উদযাপিত হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তবে চাঁদ দেখার ওপর নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জাওয়ান জানিয়েছেন, চলতি বছর রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। সে হিসেবে ২০ মার্চ মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ঈদ উদযাপিত হতে পারে।

জানা গেছে, ২৯ রমজানের সন্ধ্যায় আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে যদি ওইদিন চাঁদ দেখা যায়, তাহলে একদিন আগেই, অর্থাৎ ১৯ মার্চ ঈদ উদযাপিত হতে পারে।

এদিকে সৌদি আরব–এর সুপ্রিম কোর্ট দেশটির নাগরিকদের আগামী বুধবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখা গেলে তা নিকটস্থ আদালতে জানাতে বলা হয়েছে।

ইসলামি বিধান অনুযায়ী, হিজরি ক্যালেন্ডারের মাসগুলো চাঁদ দেখার ওপর নির্ভরশীল এবং সাধারণত ২৯ বা ৩০ দিনে সম্পন্ন হয়। ফলে জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস থাকলেও চাঁদ দেখা সাপেক্ষেই চূড়ান্তভাবে নির্ধারিত হবে ঈদুল ফিতর–এর দিন।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: বাণিজ্যমন্ত্রী

৯ উইকেটের বিশ্বরেকর্ড, ইতিহাস গড়লেন ব্রাজিলের লরা কারদোসো

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর নির্ধারণ করে সংসদে বিল পাস

মাদরাসা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা দেশের জন্য সম্ভাবনাময়: এডিসি মাসুদ রানা

সিলেটকে আধুনিক পর্যটন নগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেটে হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬, বাড়ছে আক্রান্তের সংখ্যা

রমজানেও সিলেটে ঘন ঘন লোডশেডিং, বাড়ছে জনদুর্ভোগ

সিলেটে ২৪ ঘণ্টায় রেকর্ড বৃ্ষ্টিপাত

কলায় বিষ, মিষ্টিতে ভেজাল, ৫ প্রতিষ্ঠানকে লাখ টাকার উপরে জরিমানা

রাজশাহীতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়