
মনের অসুরত্ব দূর করে জ্ঞান ও শুভশক্তির আলোয় আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে সিলেট নগরীর চালিবন্দর মহাশ্মশানঘাটে উদযাপিত হয়েছে দীপাবলি উৎসব। রোববার সন্ধ্যায় উৎসবের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সমাজ থেকে অন্ধকার ও অজ্ঞতা দূর হয়ে জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে বলে তিনি প্রত্যাশা করেন।
মহাশ্মশান কমিটির সভাপতি অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস ও রামকৃষ্ণ মিশন সিলেটের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ।
এ সময় উপস্থিত ছিলেন মহাশ্মশান কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মলয় পুরকায়স্থ, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বিজয় কুমার দেব, বিভাস শ্যাম যাদন, অরিন্দম দত্ত চন্দন, রাখাল দে, কোষাধ্যক্ষ চন্দন দাশ, দীপক কুমার দাস, হারাধন দে প্রবাস, যিশুকৃষ্ণ দেব জনি, উত্তম ঘোষ ও অরুণ বিশ্বাস প্রমুখ। উৎসবে সিলেটের সনাতন ধর্মাবলম্বীরা মহাশ্মশানঘাটে প্রদীপ প্রজ্বালন করেন। পরে নগরীর সাগরদিঘির পাড়ে মণিপুরী মহাশ্মশানঘাটে দীপাবলি উৎসবের উদ্বোধন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।




















