Ekattorer Kotha
সোমবার , ৯ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে নতুন ৮৭৪ পানির উৎস স্থাপনের পরিকল্পনা

                       
                   

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় নিরাপদ পানির সংকট মোকাবিলায় তিনটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন। এর পাশাপাশি নতুন করে ৮৭৪টি পানির উৎস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে ৩৫৪ কোটি ৪৭ লাখ টাকার প্রস্তাবিত প্রকল্পটি এখনো পরিকল্পনা কমিশনে প্রক্রিয়াধীন থাকায় এর বাস্তবায়ন শুরু হয়নি।
সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের প্রশ্নোত্তর পর্বে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীর লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের পরিবর্তে জবাব দেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে আর্সেনিকমুক্ত নিরাপদ পানি সরবরাহে স্থানীয় সরকার বিভাগের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অধীনে তিনটি প্রকল্প চলমান রয়েছে।
‘সমগ্র দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের’ আওতায় গত ছয় অর্থবছরে গোলাপগঞ্জে ১ হাজার ৬৫০টি পানির উৎস ও ১৮টি কমিউনিটিভিত্তিক পানি সরবরাহ ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। বিয়ানীবাজারে বরাদ্দ রয়েছে ১ হাজার ৫০০টি পানির উৎস ও ১৮টি পানি সরবরাহ ইউনিট। এর মধ্যে গোলাপগঞ্জে ১ হাজার ৫৬২টি এবং বিয়ানীবাজারে ১ হাজার ৪২০টি পানির উৎস স্থাপন সম্পন্ন হয়েছে। দুই উপজেলায় বরাদ্দ পাওয়া ৩ হাজার ১৫০টি উৎসের মধ্যে এখনো ১৬৮টির কাজ বাকি।
‘মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের’ আওতায় গোলাপগঞ্জে পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহের ৩৮টি কমিউনিটিভিত্তিক ছোট স্কিমের কাজ চলছে। বিয়ানীবাজারে একটি বড় স্কিমের পাশাপাশি ৩৮টি ছোট স্কিম বাস্তবায়নাধীন। এ ছাড়া ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থার পুনর্র্নিমাণে জরুরি সহায়তা প্রকল্পের’ আওতায় গোলাপগঞ্জে ১৮০টি সাবমার্সিবল পাম্পযুক্ত গভীর নলকূপ ও ৪০টি ছয় নম্বর পাম্পযুক্ত গভীর নলকূপ বরাদ্দ দেওয়া হয়েছে। বিয়ানীবাজারে এ বরাদ্দের পরিমাণ যথাক্রমে ২০০টি ও ৫০টি।
নতুন প্রকল্পের বিষয়ে সংসদে জানানো হয়, ‘অগ্রাধিকারমূলক গ্রামীণ পানি সরবরাহ প্রকল্প’ বাস্তবায়নে ৩৫৪ কোটি ৪৭ লাখ ১৬ হাজার ৭০০ টাকা প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে। ২০২৬ সালের নভেম্বর থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত মেয়াদ প্রস্তাব করে প্রকল্পটি পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। এর আওতায় গোলাপগঞ্জে ৪৫৮টি এবং বিয়ানীবাজারে ৪১৬টি পানির উৎস স্থাপনের পরিকল্পনা রয়েছে। তবে চলমান প্রকল্পগুলোর আওতায় স্থাপিত পানির উৎসের কতটি বর্তমানে সচল, কতটিতে আর্সেনিক ও আয়রনমুক্ত পানি পাওয়া যাচ্ছে এবং কত মানুষ এসব প্রকল্পের সুফল পাচ্ছেন, সে বিষয়ে সংসদে দেওয়া জবাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সর্বশেষ - লিড নিউজ