Ekattorer Kotha
শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

চালিবন্দরে দুর্বৃত্তের আগুনে পুড়ল চার বাস

                       
                   

সিলেট নগরীর চালিবন্দর এলাকায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে চারটি বাস পুড়ে গেছে। বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সিলেট ল’কলেজের পাশে পার্কিংয়ে রাখা বাসগুলোতে আগুন দেওয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, বাসগুলো সিলেট-তামাবিল সড়কে চলাচল করত। সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানে সেগুলো পার্কিং করে রাখা হয়েছিল। ভোরে বাসগুলোতে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে দুই বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে চারটি বাসের অধিকাংশ অংশ পুড়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) আফজাল হোসেন জানান, কারা এবং কী কারণে বাসগুলোতে আগুন দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলে ধারণা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।
এর আগে গত ১৬ নভেম্বর নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কয়েক দিনের ব্যবধানে নগরীতে একের পর এক অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ - লিড নিউজ