Ekattorer Kotha
শনিবার , ৭ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

অসুস্থ মন্ত্রীকে দেখতে হাসপাতালে বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ

                       
                   

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সংসদীয় এলাকা পরিদর্শনকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ খবর পেয়ে তাঁকে দেখতে তাৎক্ষণিক মাউন্ট এডোরা হাসপাতালে ছুটে যান শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। এসময় তার সাথে ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, আজমল বখ্ত চৌধুরী ছাদেকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় নেতৃবৃন্দ অসুস্থ মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
অন্যদিকে আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় তাঁরা মন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন। শনিবার দুপুরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে জামায়াতের প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেয়। পাশাপাশি চিকিৎসাসংশ্লিষ্টদের কাছ থেকেও তাঁর শারীরিক অবস্থার তথ্য জানেন তাঁরা।
প্রতিনিধি দলে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম এবং মহানগর নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুলসহ মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা। সাক্ষাৎকালে জামায়াত নেতারা মন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি সুস্থ হয়ে স্বাভাবিক কর্মজীবনে ফিরবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রসঙ্গত, শুক্রবার সকালে সিলেটের কোম্পানীগঞ্জে ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শনে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাঁকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।

সর্বশেষ - লিড নিউজ