Ekattorer Kotha
শুক্রবার , ৬ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ছাত্রদলের দুই দিনের কর্মসূ

                       
                   

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শুক্রবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচি সফল করতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহŸান জানিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৭ নভেম্বর শনিবার দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর ও কলেজে পোস্টার সাঁটানো হবে। একই দিন সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।
দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে ঢাকার ছাত্রদলের সব ইউনিট অংশ নেবে।
পরদিন ৮ নভেম্বর রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভা হবে। একই দিন দেশের সব বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মহানগর ও জেলায়ও আলোচনা সভার আয়োজন করা হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সমুদ্রের তলদেশে চীনের নীরব অভিযান, সাবমেরিন যুদ্ধে এগোতেই কৌশলগত মানচিত্র তৈরি

কমলগঞ্জে ১৪ ফুট লম্বা অজগর উদ্ধার, লাউয়াছড়ায় অবমুক্ত

নবীগঞ্জে পাহাড় কাটায় ১ লাখ টাকা জরিমানা

সীমান্তে পৃথক অভিযানে রোহিঙ্গাসহ চারজন আটক

নবীগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

৮ কোটি টাকা বনাম বাংলাদেশ টেস্ট: অস্ট্রেলিয়া অধিনায়কের মন্তব্য

আইবিআইটি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

ঘটনাস্থলে না থেকেও আসামি, নিরপরাধ অটোচালকের মুক্তির দাবী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে চাপ, জ্যাসম-ইআর ব্যাপক মোতায়েন নিয়ে উদ্বেগ

রুস্তমপুর কলেজের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত