Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে পরীমনি, চাইবেন জামিন

                       
                   

জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় জামিন পেতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালতে আত্মসমর্পণ করে আবেদন করার কথা রয়েছে তার।
এর আগে বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর ভারপ্রাপ্ত বিচারক মাহফুজুর রহমান পরীমনির জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন।
ওই দিন মামলাটির সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত ছিল। তবে অসুস্থতার কারণে আদালতে হাজির হতে পারেননি পরীমনি। তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, অ্যালার্জিজনিত অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হওয়া সম্ভব হয়নি তার।
তবে এ আবেদনের বিরোধিতা করেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল। তার দাবি, পরীমনি ইচ্ছাকৃতভাবে আদালতে অনুপস্থিত থেকে বারবার সময় চেয়ে আসছেন।
উভয় পক্ষের বক্তব্যের পর আদালত সময়ের আবেদন খারিজ করেন। একই সঙ্গে পরীমনির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।
বুধবার পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানিয়েছিলেন, পরদিন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তার মক্কেল। জামিন পাওয়ার ব্যাপারে আশাবাদী বলেও জানিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ জুলাই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, ওই দিন ঢাকার বোট ক্লাবে গিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরীমনি তাকে সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারেন। এতে তিনি আহত হয়েছেন বলে মামলায় দাবি করেন নাসির উদ্দিন মাহমুদ।
তবে এসব অভিযোগ মামলার বাদীপক্ষের দাবি; আদালতে অভিযোগের সত্যতা প্রমাণের বিষয়টি বিচারাধীন

সর্বশেষ - লিড নিউজ