Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

মানিক পশারীর জানাজায় বাধার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

                       
                   

পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং সারা দেশে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংঘটিত বিভিন্ন অন্যায়-অবিচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সিলেটে মৌন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে জিন্দাবাজারস্থ সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে এই কর্মসূচি পালিত হয়।

বুধবার সকাল ১১টায় আয়োজিত এই মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সহিদ খাঁন, জেলার সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুরুজ আলী, মহানগরের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মনাফ খাঁন, জেলা যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মছদ্দর আলী, জেলার সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. খালিক উদ্দিন এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলার আহ্বায়ক আসলাম খান স্বপনসহ বিভিন্ন উপজেলা ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা সূর্যসন্তান বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর শেষ বিদায় ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক ও অপমানজনক। বক্তারা সারা দেশে মুক্তিযোদ্ধাদের ওপর ঘটে যাওয়া যেকোনো অন্যায়, অবিচার ও হয়রানির তীব্র নিন্দা জানান এবং এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান।

সর্বশেষ - লিড নিউজ