Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ভাতিজাকে ‘পাগল’ বলায় চাচাকে কুপিয়ে হত্যা

                       
                   

সিলেটের কোম্পানীগঞ্জে গালিগালাজের জেরে রুস্তম আলী (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ভাতিজার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভাতিজা বিল্লাল মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার দক্ষিণ বুড়দেও এলাকার পুরাণ সড়কে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আটক বিল্লাল মিয়া উপজেলার ডাকাতিবাড়ি গ্রামের মহরম আলীর ছেলে। নিহত রুস্তম আলী তাঁর দূরসম্পর্কের চাচা। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওছমান গনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিল্লাল মিয়া দাবি করেছেন, কয়েক দীন আগে রুস্তম আলী তাঁকে ‘পাগল’ ও ‘গাঁজাসেবী’ বলে গালিগালাজ করেন। এ ঘটনায় তাঁর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভের জের ধরে বুধবার সকালে রুস্তম আলীকে একা পেয়ে বটিদা দিয়ে তাঁর ওপর হামলা চালান বিল্লাল।
ওসি মো. ওছমান গনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সর্বশেষ - লিড নিউজ