Ekattorer Kotha
বুধবার , ৪ নভেম্বর ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

হরিজন হৃদয় হত্যা মামলার প্রধান আসামি জৈন্তাপুরে গ্রেপ্তার

                       
                   

সিলেট নগরের কাষ্টঘর সুইপার কলোনিতে স্ত্রীকে লক্ষ্য করে ছবি ও ভিডিও ধারণের প্রতিবাদ করায় হৃদয় কুমার হরিজন (৩৩) হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি আমিন আহমদকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে জৈন্তাপুর উপজেলার শুক্রবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আমিন সিলেটের এয়ারপোর্ট থানার নালিয়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম শহিদ আহমদ। হত্যা মামলার এজাহারে তাকে এক নম্বর আসামি করা হয়েছে।
এসআরবির তথ্য অনুযায়ী, গত ১১ অক্টোবর রাত সাড়ে ৭টার দিকে হৃদয়ের বাসার সামনে তার স্ত্রীর ছবি ও ভিডিও ধারণ করছিলেন আমিন আহমদ। এ নিয়ে হৃদয় প্রতিবাদ জানালে আমিন ও তার সহযোগীরা তাকে গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন।
এর কিছুক্ষণ পর রাত ৮টার দিকে হৃদয়কে কাষ্টঘর সুইপার কলোনিসংলগ্ন রাজু স্টোরের বিপরীত পাশের একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যান অভিযুক্তরা। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার বাম পায়ের হাঁটুর ওপরের সামনের ও পেছনের অংশ গুরুতর জখম হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় হৃদয়ের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ১৫ অক্টোবর নরসিংদীর মাধবদী থানার পাঁচদোনা এলাকা থেকে এ মামলার আরও তিন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন বালাগঞ্জ থানার নূরপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে ইমন আহমেদ (২৬), জালালাবাদ থানার বলাউড়া গ্রামের মো. হরুফ আলী মিয়ার ছেলে রুমান আহমদ সাজ্জাদ (২৫) এবং একই থানার সোনাতলা গ্রামের নুর মিয়ার ছেলে পারভেজ (২২)।

সর্বশেষ - লিড নিউজ