Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মডেল ইউএন কর্মশালা অনুষ্ঠিত

মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশনের উদ্যোগ

                       

জুন ১৮, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট

সিলেটের স্বনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটির ‘মেট্রোপলিটন ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন’ (MUMUNA)- এর উদ্যোগে ১৭ জুন ২০২৬ তারিখে সুনামগঞ্জ জেলার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সরকারি সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাজী মকবুল পুরকায়স্থ (এইচ.এম.পি.) উচ্চ বিদ্যালয়ে ছায়া জাতিসংঘ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক চ্যালেঞ্জ, কূটনীতি এবং জাতিসংঘের কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ছিল কর্মশালার মূল উদ্দেশ্য। পাশাপাশি আগামী ২৫-২৭ জুন ২০২৬ তারিখে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিতব্য “Metropolitan University National Model United Nations-2026 (MUNMUN 2026)” সম্মেলনে অংশগ্রহণের সুযোগ ও প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিতভাবে অবহিত করা হয় এবং অংশগ্রহণ করতে তাঁদের উদ্বুদ্ধ করা হয়।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন MUMUNA-এর ছাত্র উপদেষ্টা চয়ন দাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন MUMUNA-এর সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ মো. হাসান, বর্তমান নির্বাহী কমিটির সভাপতি মেহজেবীন চৌধুরী, সহ-সভাপতি বায়েজিদ হাসান, আন্তর্জাতিক সম্পাদক রাফাত আহমদ চৌধুরী এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

কর্মশালার বিভিন্ন সেশনে বক্তারা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থা, আন্তর্জাতিক কূটনীতি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) এবং বৈশ্বিক ইস্যুসমূহে বাংলাদেশের ভূমিকা নিয়ে সচেতনতামূলক আলোচনা করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা মডেল ইউনাইটেড ন্যাশনস কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন এবং বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

কর্মশালা সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার জন্য আয়োজক কমিটি মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান এমিরেটাস ড. তৌফিক রহমান চৌধুরী, চেয়ারম্যান তানভীর এম. ও. রহমান চৌধুরী এবং উপ-উপাচার্য অধ্যাপক ইশরাত ইবনে ইসমাইলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

আয়োজকদের মতে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনা কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উল্লেখ্য, MUMUNA নিয়মিতভাবে দেশের বিভিন্ন জেলা ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতিসংঘ, কূটনীতি, নেতৃত্ব ও বৈশ্বিক নাগরিকত্ব বিষয়ে সচেতনতামূলক কর্মশালা, সেমিনার এবং প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে আসছে, যা শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি করছে।

একাত্তরেরকথা/এম

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ইয়াং স্টার ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা

ছোট উদ্যোগ, বড় প্রেরণা: সুবিধাবঞ্চিত শিশুদের পাশে ইয়াং স্টার ক্লাব

বিজিবির অভিযানে ৫৪২৫ লিটার ভোজ্যতেল জব্দ

বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেশি যুক্তরাষ্ট্রে, ডেবিট কার্ডে যুক্তরাজ্যে

‘দেশে ১৪টি নতুন এয়ারক্রাফট কেনা হয়েছে; আরও কেনার প্রক্রিয়া চলমান’

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকে সহায়তা, হুইলচেয়ার উপহার দিল পাকিস্তান হাইকমিশন

ঢামেকে শিশু অপহরণ, হবিগঞ্জ থেকে গ্রেপ্তার ১

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে তিন সিলেটি প্রার্থীর অংশগ্রহণ

সুনামগঞ্জে ডাকুয়ার হাওরে দুপক্ষের সংঘর্ষ, আহত অন্তত ২০

সুনামগঞ্জে ২৪১ বোতল বিদেশি মদসহ যুবক আটক