Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

‘সিলেটের সাংবাদিকতা ঐতিহ্যের ধারায় সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে’

                       

জুন ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক
গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও পিআইবির প্রাক্তন জ্যেষ্ঠ প্রশিক্ষক অলিউর রহমান বলেছেন, সিলেটের সাংবাদিকতার সুনাম দেশ জুড়ে। সত্যনিষ্ঠ পথে এখানকার সাংবাদিকদের পথচলা দেশজুড়েই প্রশংসিত। আর সে ধারা অব্যাহত রাখতেই এখনো সেই ঐতিহ্য বজায় রেখে সত্যনিষ্ঠ পথেই এগুচ্ছে এখানকার সংবাদপত্র এবং সাংবাদিকতা। আর সে ধারাকে এগিয়ে নিচ্ছেন সিলেটের কিছু পেশাদার সাংবাদিক। যা দেশের সকল অঞ্চলের জন্যই অনুকরণীয় দৃষ্টান্ত।
তিনি বলেন, সিলেটে নাগরী নিউজ নামে নতুন একটি অনলাইন সংবাদপত্রের যাত্রা শুরু হতে যাচ্ছে। আমি আশা করি নাগরী নিউজ সিলেটের সাংবাদিকতার ঐতিহ্য ধারণ করেই পথচলা অব্যাহত রাখবে।
এ সময় তিনি নাগরী নিউজ সম্পাদক স্বপন শিকদারের এ মহতি উদ্যোগকে শুভ কামনা জানান।
বৃহস্পতিবার সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে নাগরী নিউজ আয়োজিত দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
নাগরী নিউজের ব্যবস্থাপনা সম্পাদক তারেক আহমদের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীর, এনটিভি’র বার্তাকক্ষ সম্পাদক তরিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম। অনুষ্ঠান শেষে নাগরী নিউজের সাংবাদিক কলাকুশলীদের মধ্যে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এর আগে, সকালে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অলিউর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, দৈনিক কালের কন্ঠের যুগ্ম বার্তা সম্পাদক পার্থ সারথী দাস, এনটিভি’র বার্তাকক্ষ সম্পাদক তরিকুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি মো. ফয়ছল আলম।

একাত্তরেরকথা/এম

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

চারদিনেও বিএসএফ ফেরত দেয়নি সাদ্দামের লাশ

খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্রীড়াভাতা চালুর ঘোষণা

জ্বালানি সংকটে নতুন চিন্তা: সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়ানোর ভাবনা

হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় ১১ শিশুর মৃত্যু

সিলেটে ১৮০ জনকে ৫ লাখ টাকার আর্থিক অনুদান প্রদান

মৌলভীবাজারে জাতীয় ক্রীড়া দিবস পালিত

ইরান ইস্যুতে চাপে যুক্তরাষ্ট্র: আকাশসীমা ব্যবহারে ‘না’ ইউরোপীয় মিত্রদের

সিলেটে সোমবার থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি

নতুন ‘হ্যারি পটার’ সিরিজে বিতর্ক: মিলেনিয়াল-জেন জি দ্বন্দ্বে বিভক্ত দর্শক

সিলেটে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন