Ekattorer Kotha
মঙ্গলবার , ৯ জুন ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

চিত্রনায়িকা বুবলীর মাতৃত্ব নিয়ে কৌতূহল কেন এখনো তুঙ্গে

                       

জুন ৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক
চিত্রনায়িকা শবনম বুবলী কন্যাসন্তানের মা হয়েছেন। গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, গত ১১ মে তার কন্যাসন্তানের জন্ম হয়েছে। সন্তানের নাম রাখা হয়েছে শারলিন খান। ফেসবুক পোস্টে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে তাদের পরিবারে কন্যাসন্তানের আগমন ঘটেছে। শুভকামনা ও দোয়ার জন্য ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি এবং নবজাতকের জন্য দোয়া কামনা করেন। পোস্টের সঙ্গে একটি ফটোকার্ডও শেয়ার করেন তিনি, যেখানে সন্তানের জন্মতারিখ উল্লেখ করা হয়।
খবরটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার ঢল নামে। সহশিল্পী, পরিচালক, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতককে শুভেচ্ছা জানান। একইসঙ্গে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনাও শুরু হয়েছে। জানা গেছে, মাতৃত্বকালীন সময়ে বুবলী মূলত ঢাকাতেই অবস্থান করেছেন এবং চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন। তবে শুরুতে তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার পরিকল্পনা ছিল বলে চলচ্চিত্র অঙ্গনে গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত তিনি দেশের ভেতরেই সন্তান জন্ম দেন।
ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাতে জানা যায়, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম হয়। যদিও হাসপাতালের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
গত কয়েক মাসে বুবলীকে প্রকাশ্যে কম দেখা যাওয়ায় তার অবস্থান ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা আলোচনা চলছিল। সিনেমার প্রচারণা ও জনসম্মুখে উপস্থিতিও ছিল সীমিত। এ সময় তার মাতৃত্ব নিয়েও নানা গুঞ্জন তৈরি হয়, তবে তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
২০২০ সালে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও শবনম বুবলীর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়। পরবর্তীতে ২০২২ সালে সেই খবর প্রকাশ্যে আসে।
এদিকে সন্তান জন্মের খবর প্রকাশের পর বুবলী জানিয়েছেন, শারীরিকভাবে সুস্থ হয়ে উঠলে তিনি আবারও অভিনয়ের কাজে ফিরবেন। সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক মাসের মধ্যেই তিনি শুটিংয়ে ফিরতে পারেন।
একাত্তরেরকথা/এম

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষাবিদ দিলারা হাফিজ আর নেই, হাওরপাড়ে শোকের ছায়া

দেশ ও জাতিকে উন্নয়নে এগুতে সমস্যাগুলো চিহ্নিত সমাধান করতে হবে: মাহফুজা হান্নান এমপি

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক: তেলিয়াপাড়া দিবসে মির্জা ফখরুলের মন্তব্য

হবিগঞ্জে হোটেল কক্ষ থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গেল বৃদ্ধ খুন, ঘাতক পুত্র গ্রেপ্তার

আটক অটোরিকশা ফেরত ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান শ্রমিকদের

অবৈধ বালু উত্তোলনে খোয়াই পাড়ে ভাঙন আতঙ্ক

ওসমানী বিমানবন্দরের সার্ভার রুম পুড়ে ছাই

সিলেটে হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ২৬ জন ভর্তি

বিয়ের দেড় মাসে আলোচনায় বিজয়-রশ্মিকা?