Ekattorer Kotha
রবিবার , ৩ মে ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ

হাসপাতালে ভর্তি

                       

মে ৩, ২০২৬
                   

একাত্তর ডেস্ক

নোবেল শান্তি পুরস্কারবিজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ হয়ে ইরানের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিস্কার তেহরান থেকে এএফপি জানায়, পরিবারের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত ছিল ‘শেষ মুহূর্তের পদক্ষেপ’, যা হয়তো অনেক দেরিতে নেওয়া হয়েছে।

এক্সে দেওয়া এক পোস্টে তার আইনজীবী মোস্তফা নিলি বলেন, প্রথমবার রক্তচাপ হঠাৎ কমে অজ্ঞান হওয়ার পর মোহাম্মদি হাসপাতালে যেতে রাজি হননি। কারণ, চিকিৎসকেরা আগেই সতর্ক করেছিলেন যে জানজানের হাসপাতাল তার চিকিৎসার জন্য যথেষ্ট সক্ষম নয়।

তবে দ্বিতীয়বার অজ্ঞান হয়ে পড়া এবং অবস্থার আরও অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। নিলি জানান, স্নায়ুরোগ বিশেষজ্ঞদের মতে, গুরুতর হৃদরোগের সমস্যা থাকলেও বর্তমানে তার স্নায়বিক জটিলতাই চিকিৎসার প্রধান অগ্রাধিকার।

গত প্রায় ২৫ বছর ধরে মৃত্যুদণ্ডবিরোধী আন্দোলন এবং নারীদের বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে প্রচারণার কারণে ৫৩ বছর বয়সী মোহাম্মদিকে একাধিকবার বিচার ও কারাবরণ করতে হয়েছে।

একাত্তরেরকথা/এম

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সাগরদিঘীরপাড়ে মেডিকেল শিক্ষার্থীকে উত্যক্ত, যুবক আটক

কানাডায় প্রথম বাংলাদেশি হিসেবে এমপি নির্বাচিত সিলেটের ডলি বেগম

সিলেটে চা শ্রমিকদের ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

প্রতিপক্ষের বাধার কারণে ঘরের চালে টিন লাগাতে পারছেনা অসহায় পরিবার

বাগদাদে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা,

ওসমানী হাসপাতালে দালাল চক্রের সর্দার গ্রেপ্তার

হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ ধর্মমন্ত্রীর

গোয়াইনঘাটে ভূমি অফিসে মারামারি : অফিস সহায়ক সাময়িক বরখাস্ত

গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাক থেকে ৭৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার

সিলেটে সোমবার থেকে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি