Ekattorer Kotha
মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ-আর্জেন্টিনা বৈঠক

                       

এপ্রিল ২১, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট
বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজধানীতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা এবং গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ বি.এস. চৌধুরী অংশ নেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত আলোচনায় দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।
আলোচনায় উভয় পক্ষ বাংলাদেশ-আর্জেন্টিনার দীর্ঘদিনের সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে একমত হন। বৈঠকে প্রতিনিধি দলে সাংবাদিক আশরাফ আহমেদও উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষা, চিকিৎসা ও পরিবেশ বিষয়ক কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত ম্যাগাজিন ‘অদম্য’ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের হাতে তুলে দেওয়া হয়। ম্যাগাজিনটির উদ্যোগ ও বিষয়বস্তু সম্পর্কে প্রশংসা করে রাষ্ট্রদূত শিগগিরই সিলেট সফরের আগ্রহ প্রকাশ করেন।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনকে সামনে রেখে কূটনৈতিক বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পায়। এ সময় অধিবেশনে বাংলাদেশ সরকারের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমানের পক্ষে আর্জেন্টিনার সমর্থন কামনা করা হয়।
বৈঠকে বাণিজ্য সহজীকরণ, বিনিয়োগ সম্প্রসারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ভবিষ্যতে এ সহযোগিতা আরও বিস্তৃত হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

ঈদ ইত্যাদিতে চার মিউজিক্যাল ড্রামা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ

রমজানে সিলেটে ছিনতাই আতঙ্ক: নগরবাসী উদ্বিগ্ন

স্কুলে আসছে ‘ব্লেন্ডেড ক্লাস’ পদ্ধতি: ৩ দিন অনলাইন, ৩ দিন সরাসরি পাঠদান

শান্তিগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি

মাদরাসা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা দেশের জন্য সম্ভাবনাময়: এডিসি মাসুদ রানা

বিতর্কিত প্রকাশনী বাদ দিয়ে বইমেলা করার দাবী অভিযোগ দাতাদের

সিলেট সীমান্তে সক্রিয় ‘ডবল’ মানব পাচার চক্র, বাড়ছে তৎপরতা

পরিবহন শ্রমিকদের সংঘর্ষে সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

ট্রাফিকের অভিযানে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা