Ekattorer Kotha
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটের বিভাগীয় কমিশনার রেজা-উন-নবী ওএসডি

দুই অতিরিক্ত কমিশনারও বদলি

                       

এপ্রিল ২০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তাকে গ্রেড-১ প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষর করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে একই সময় সিলেট বিভাগের প্রশাসনে আরও দুটি গুরুত্বপূর্ণ বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পৃথক দুই প্রজ্ঞাপনের মাধ্যমে সিলেটের অতিরিক্ত দুই বিভাগীয় কমিশনারকেও নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে।

গত ১৩ এপ্রিল জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (যুগ্মসচিব) আশরাফুল রহমানকে বদলি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু।

একই দিনে জারি করা আরেক প্রজ্ঞাপনে সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মোহসীন উদ্দিনকে প্রেষণে প্রধান বিস্ফোরক পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন বিস্ফোরক পরিদপ্তরে দায়িত্ব পালন করবেন। এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর এ আলম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোহাম্মদ মোহসীন উদ্দিনকে সোমবার (২০ এপ্রিল) দিনের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে সেদিন বিকেলেই তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।

সরকারি প্রশাসনে সাম্প্রতিক এই বদলির ফলে সিলেট বিভাগীয় প্রশাসনে নতুন করে দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘২৫০০ টাকা বৈশাখী ভাতা’ গুজব, প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কতা

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, শতাধিক রোগীকে সেবা

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

রমজানেও সিলেটে ঘন ঘন লোডশেডিং, বাড়ছে জনদুর্ভোগ

‘বেটার বাংলাদেশ’ গড়তে সব ধর্মের ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩ জামাতের সময়সূচি ঘোষণা

ঈদের হিট ‘রাক্ষস’ এবার সিঙ্গেল স্ক্রিনে, শুক্রবার থেকে দেশব্যাপী মুক্তি

ঢাকায় আবারও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও আসাদুজ্জামান

হবিগঞ্জের মাধবপুরে ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি