Ekattorer Kotha
বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে ২৬৩ ছিনতাইকারী শনাক্ত, সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ৫১

                       

এপ্রিল ১৫, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট :

নগরীতে সাম্প্রতিক ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্কের মধ্যেই ২৬৩ জন পেশাদার ছিনতাইকারীকে শনাক্ত করেছে সিলেট মহানগর পুলিশ। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ইতোমধ্যে ৫১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গোয়েন্দা তৎপরতা, বিভিন্ন থানায় দায়ের করা অভিযোগ, গ্রেপ্তারকৃতদের অপরাধের ইতিহাস বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দেওয়া তথ্য যাচাইয়ের মাধ্যমে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

সূত্র জানায়, সনাক্তকৃতদের অনেকেই নগরীতে অপরাধ সংঘটিত করে পাশের উপজেলাগুলোতে চলে যায়। তালিকাভুক্তদের মধ্যে এমন ৩২ জন রয়েছে, যারা বাইরে থেকে এসে ছিনতাই করে আবার এলাকা ত্যাগ করে। তাদের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানিয়েছে, পেশাদার ছিনতাইকারীদের পাশাপাশি নতুন করে এই অপরাধে জড়িতদেরও শনাক্ত করা হচ্ছে।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুর আলম বলেন, বিভিন্ন সূত্রের মাধ্যমে ছিনতাইকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে জোরালো অভিযান চলছে। প্রতিদিনই গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, অপরাধীরা নগর ছেড়ে অন্যত্র আশ্রয় নিলেও তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে নগরীর বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাইয়ের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। হাউজিং এস্টেট, সাগরদিঘীরপাড় ও আম্বরখানা এলাকায় সংঘটিত এসব ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ বাড়ে। এরই প্রেক্ষিতে পুলিশ তালিকা প্রণয়ন করে অভিযান জোরদার করেছে।

 

 

AD/ একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

“সবার জন্য স্বস্তির বার্তা নিয়েই এবারের বাজেট: অর্থমন্ত্রী”

বৈশাখী ভাতায় সুখবর: এমপিও শিক্ষকদের জন্য ইএফটি বিল সাবমিট শুরু

সিলেটে ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ

সড়ক দুর্ঘটনা না হত্যা, চালকের বিরুদ্ধে অভিযোগ

বিশ্বনাথে জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

তেলের লাইনে ভোগান্তি: সংসদে তীব্র প্রশ্ন, ‘মন্ত্রী কি দেখছেন না?’

জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী, কাশিমপুর কারাগার থেকে মুক্তি

জ্বালানিতে কারসাজির তথ্য দিলেই পুরস্কার, দেশজুড়ে ভিজিলেন্স টিম

সুনামগঞ্জে আগামীকাল ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সালমান শাহর মৃত্যুর ঘটনায় নতুন মোড়