Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দুবাগে জেলা পরিষদ প্রশাসককে বিএনপির সংবর্ধনা

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমকে নাগরিক সংবর্ধনা দিয়েছে স্থানীয় বিএনপি। শনিবার (১১ এপ্রিল) বিকেলে দুবাগ বাজারসংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাওয়া ভাগ্যের বিষয়। জেলা পরিষদের মাধ্যমে জেলার প্রতিটি অঞ্চলে সুষম উন্নয়ন ও জনসেবা নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু নাসের পিন্টু, আহমদ রেজা ও সরওয়ার হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, অভিজ্ঞ ও ত্যাগী এই নেতাকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে পাওয়া সিলেটবাসীর জন্য ইতিবাচক অগ্রগতি। তার নেতৃত্বে স্থানীয় সরকার ব্যবস্থা আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকেরা।

সর্বশেষ - লিড নিউজ