Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটের বিশ্বনাথে আগুনে ব্যবসায়ীর ঘর ভস্মীভূত

                       
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের বিশ্বনাথ পৌরসভায় অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর বসতঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে ঘরের কাপড়-চোপড়, ফার্নিচারসহ সব মালামাল সম্পূর্ণভাবে পুড়ে যায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে পৌরসভার সত্তিশ উত্তরপাড়া গ্রামে প্রয়াত ব্যবসায়ী আরব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগেই এলাকাবাসী প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়। আগুনের তাপে আশপাশের আম, কাঁঠাল, জাম, পেঁপে ও জাম্বুরা গাছও ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

ব্যবসায়ীর ছেলে মো. তোফায়েল আহমদ জানান, রাতের খাবার শেষে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে বাইরে এসে দেখেন ঘরের একাংশে আগুন লেগে দাউদাউ করে জ্বলছে। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে ফার্নিচার ব্যবসার অনেক মালামাল ছিল, যা সম্পূর্ণ পুড়ে গেছে বলে তিনি জানান।

প্রতিবেশী মো. কামাল উদ্দিন জানান, বাজার থেকে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু ততক্ষণে সবকিছু পুড়ে যায়।

এ বিষয়ে বিশ্বনাথ পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. লুৎফর রহমান বলেন, ঘটনাটি যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্তরা অস্বচ্ছল হলে তাদের সহায়তা দেওয়া হবে।

সর্বশেষ - লিড নিউজ