Ekattorer Kotha
বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটের নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

                       

এপ্রিল ২২, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেটসহ দেশের তিন বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। সিলেট বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমান।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে সিলেট ছাড়াও খুলনা ও বরিশাল বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুনকে খুলনা বিভাগের এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে রোববার সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে গ্রেড-১ প্রদানপূর্বক বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে বলে জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: চীনের কাছে ২-০ গোলে হেরে গেলো বাংলাদেশ

এশিয়া কাপ আর্চারি: ভিয়েতনামকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ

সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষার দাবিতে সিলেটে মানববন্ধন

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে তিন সিলেটি প্রার্থীর অংশগ্রহণ

ওসমানীনগরে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ৬ পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগ

মোটরসাইকেলে তেল নিতে মানতে হবে এসএমপির শর্ত

এপ্রিলেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম, স্বস্তি পাচ্ছেন ভোক্তারা

প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদ কমিটির বৈঠক, কার্যক্রম গতিশীল করতে দিকনির্দেশনা

আইবিআইটি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের