Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

৩৯-এ ফিরছেন সুয়ারেজ, উরুগুয়ের বিশ্বকাপ দলে ফেরার ইচ্ছা

                       

এপ্রিল ৯, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

২০২৪ সালে জাতীয় দলের হয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন লুইস সুয়ারেজ। তখন ভক্তরা ভাবেছিলেন, চিরচেনা আকাশী-নীল জার্সিতে “এল পিস্তোলেরো” আর দেখা যাবে না। তবে ২০২৬ সালের বিশ্বকাপের কাছাকাছি সময়ে উরুগুয়ের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা আবারও জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

ইন্টার মায়ামির ফরোয়ার্ড সম্প্রতি ‘দিয়ারিও ওভাসিওন’-কে বলেন, “জাতীয় দল সবসময়ই আমার প্রাণের স্পন্দন। যদি বিশ্বকাপের জন্য তারা আমাকে প্রয়োজন মনে করে, আমি কখনওই না বলতে পারব না। মাঠে সক্রিয় থাকাকালীন দেশের ডাক উপেক্ষা করা আমার পক্ষে অসম্ভব।”

হাঁটুর চোটের কারণে ২০২৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অবসরের গুঞ্জন থাকলেও পরের বছর তিনি আনুষ্ঠানিক বিদায় নেন। সুয়ারেজ জানান, জাতীয় দল থেকে দূরে থাকার সময় ফুটবলের প্রতি আবেগ কিছুটা ফিকে হয়ে গিয়েছিল।

বর্তমানে ৩৯ বছর বয়সেও মেজর লীগ সকারে (MLS) ইন্টার মায়ামির হয়ে খেলে ছন্দে রয়েছেন সুয়ারেজ। অস্টিন এফসির বিপক্ষে সাম্প্রতিক গোল তার ফর্মের প্রমাণ দেয়। মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানোও তার পারফর্মেন্সে মুগ্ধ।

উরুগুয়ের জার্সিতে ১৪৩ ম্যাচে ৬৯ গোল করে দেশটির সর্বকালের সেরা গোলদাতা তিনি। এডিনসন কাভানি দুইয়ে থাকলেও ২০২২ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন। ফেদেরিকো ভালভার্দে ও দারউইন নুনিয়েজের সঙ্গে সুয়ারেজের অভিজ্ঞতার সংমিশ্রণ এই স্কোয়াডকে আরও শক্তিশালী করবে এবং উরুগুয়ে ভক্তদের জন্য দারুণ সংবাদ হবে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ