Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু

                       

এপ্রিল ৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু আরিশার বয়স মাত্র পাঁচ মাস ২১ দিন।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তার মৃত্যু হয়। আরিশা সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের বাসিন্দা।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, শিশু আরিশা নিউমোনিয়া ও জ্বর নিয়ে ৬ এপ্রিল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়। বুধবার তার অবস্থার অবনতি হলে ওসমানী হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই রাতে তার মৃত্যু হয়।

এ নিয়ে সিলেটে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুইজনে। এর আগে গত ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে দুইজন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় হাম শনাক্ত হয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩৯ জনের ল্যাব কনফার্ম কেস পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জৈন্তাপুরে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

ছুটিতে থাকা অবস্থায় হৃদরোগে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বিশ্বনাথে রাস্তার পাশে কাঁদছিলো নবজাতক

নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের খাদ্য ব্যবস্থাপনাসহ বিশেষ কিছু নির্দেশনা

ঐক্যের শক্তিতেই স্বনির্ভর বাংলাদেশ সম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে চাপ, জ্যাসম-ইআর ব্যাপক মোতায়েন নিয়ে উদ্বেগ

সিলেটকে আধুনিক পর্যটন নগরী গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী

দেশ ও জাতিকে উন্নয়নে এগুতে সমস্যাগুলো চিহ্নিত সমাধান করতে হবে: মাহফুজা হান্নান এমপি

না ফেরার দেশে অভিনেতা শামস সুমন