Ekattorer Kotha
মঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে আইনশৃঙ্খলা নিয়ে পুলিশ কমিশনারের প্রেস ব্রিফিং

                       

এপ্রিল ৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট মহানগর এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নগরীর শাহজালাল উপশহরস্থ এসএমপি সদরদপ্তরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে তিনি বলেন, তার যোগদানের পর থেকে সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন।

তিনি সাংবাদিকদের সমাজের চোখ ও কান হিসেবে অভিহিত করে বলেন, ফুটপাত হকারমুক্ত করা, যানজট নিয়ন্ত্রণ ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযানে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রয়েছে।

পুলিশ কমিশনার উল্লেখ করেন, সিলেট মহানগরকে একটি সুন্দর ও সুশৃঙ্খল নগরী গড়ে তুলতে সাংবাদিকদের আরও সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, কয়েকটি নেতিবাচক সংবাদ প্রচারিত হলেও আন্তর্জাতিক সংস্থা নাম্বিওর ক্রাইম ইনডেক্স ও সেফটি ইনডেক্স অনুসারে সিলেট বাংলাদেশের অন্যতম নিরাপদ শহর।

তিনি জানান, গত সেপ্টেম্বর ২০২৫ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত মহানগরে ১৫৭ জন ছিনতাইকারী, ২৪ জন ডাকাত ও ২৩১ জন চোরসহ মোট ৬ হাজার ৩৬৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাফল্যের ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেস ব্রিফিংয়ে এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. এনামুল হক, মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার মো. রিয়াজুল কবির, মো. সাইফুল ইসলাম, মো. আফজাল হোসেনসহ বিভিন্ন থানার ওসি এবং প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত